শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

মালদ্বীপে করোনার টিকা দিতে নার্স পাঠাবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

মালদ্বীপে করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য বাংলাদেশ থেকে নার্স পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, মালদ্বীপে দেশি ও বিদেশি সবাইকে সরকারি খরচে কোভিড টিকা দেওয়া হবে। এ জন্য আমরা ওই দেশে কিছু নার্স পাঠাব।

মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদের সঙ্গে আলোচনার পর ড. মোমেন এ কথা জানান।

তিনি বলেন, আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়েছি। এর মধ্যে ম্যানপাওয়ার চুক্তি ও দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি রয়েছে। বাণিজ্য বৃদ্ধি, কানেকটিভিটি, শিপিং লাইনসহ অন্যান্য সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ বলেন, বাংলাদেশের কর্মীরা মালদ্বীপে অবদান রাখছেন। করোনা মহামারির মধ্যে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি।

মালদ্বীপে যেসব বাংলাদেশি অনিবন্ধিত আছে তাদের নিবন্ধিত করা এবং যারা ফেরত আসতে চায় তাদের ফেরত আনার জন্য সহযোগিতার ওপর জোর দেন আবদুল্লাহ শহীদ।

গেল সোমবার (৮ ফেব্রুয়ারি) মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ চারদিনের সফরে ঢাকা আসেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office