শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

দাউদকান্দিতে খন্দকার মোশতাকের বাড়ি ভাঙচুর ও ঘৃণা প্রদর্শন

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

খন্দকার মোশতাক আহমদের বিচারের দাবিতে মিছিল। মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়ায়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার অন্যতম পরিকল্পনাকারী খন্দকার মোশতাক আহমদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি উঠেছে। আজ মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দিতে এক কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। পাশাপাশি মোশতাকের বাড়ির নিচতলা ও দোতলার জানালা-দরজা ভাঙচুর এবং তাঁর প্রতিকৃতিতে ইটপাটকেল ও জুতা নিক্ষেপ করা হয়।

দাউদকান্দি উপজেলার দশপাড়ায় খন্দকার মোশতাক আহমদের বাড়ি। সেখানে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও শ্রমিকলীগের নেতা-কর্মীরা অংশ নেন। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতা-কর্মী এসে জড়ো হতে থাকেন মোশতাকের বাড়ির সামনে। তাঁদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন নেসা, সাধারণ সম্পাদক লায়লা হাসান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, মেঘনা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হালিমা রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, দাউদকান্দি উত্তর ইউপির চেয়ারম্যান প্রকৌশলী আবদুস সালাম, পদুয়া ইউপির চেয়ারম্যান এস এম মনির হোসেন, সুন্দলপুর মডেল ইউপির চেয়ারম্যান মাসুদ আলম প্রমুখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, অবিলম্বে কমিশন গঠন করে ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সবাইকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। খুনি মোশতাক আহমদের অপকর্মের দায় দাউদকান্দি তথা কুমিল্লাবাসী বহন করতে চায় না। জাতীয় বেইমান মোশতাকের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান তিনি।

কর্মসূচি থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খন্দকার মেশতাকের একটি ঘৃণাস্তম্ভ নির্মাণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, এমন স্তম্ভ নির্মিত হলে তরুণ প্রজন্ম এই জাতীয় বেইমানকে চিনতে পারবে এবং প্রতিবছর শোকের মাস আগস্টে সেখানে ঘৃণা প্রদর্শন করতে পারবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office