শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

৪৭ দিনের চিকিৎসা শেষে মারা গেলেন তারিনের বাবা

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

তারিন জাহানের বাবা মো. শাহজাহান ছবি: সংগৃহীত

দীর্ঘদিন রোগে ভোগার পর ছোট পর্দার অভিনয়শিল্পী তারিন জাহানের বাবা মো. শাহজাহান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ মঙ্গলবার বেলা ৩টা ২৮ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তারিনের বাবার মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেন তাঁর বোন নাহিনের স্বামী বাপ্পী কাজী।

তারিনের পারিবারিক সূত্রে জানা গেছে, মো. শাহজাহান বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেশ কয়েক বছর আগে হার্ট অ্যাটাক হয়। এ ছাড়া উচ্চমাত্রার ডায়াবেটিস সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে দীর্ঘ ৪৭ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গেল বছরের ডিসেম্বর অসুস্থ হয়ে পড়েন মো. শাহজাহান। ৮১ বছর বয়সী তারিনের বাবা অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।

আজ বেলা ১১টার দিকে তারিন তাঁর ফেসবুকে লিখেছিলেন, তাঁর বাবার শারীরিক অবস্থা আবারও অবনতি হয়েছে। তাঁকে জরুরি ভিত্তিতে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। সবার কাছে দোয়া চান এই অভিনেত্রী। ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর জানা যায়, তারিনের বাবা মারা গেছেন।

এদিকে বাপ্পী কাজী জানান, তাঁর শ্বশুর দীর্ঘদিন ধরেই নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত বছর থেকে তাঁর শারীরিক সমস্যা ক্রমেই বাড়তে থাকে। আজ বেলা ৩টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বলেন, ‘কোন সময়টায় দাফন করা হবে, তা পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেবে। তবে এত দূর জানতে পেরেছি, আজিমপুর কবরস্থানে আমার শ্বশুরকে দাফন করা হবে।’

বাপ্পী কাজী এ–ও জানান, তাঁর শ্বশুর মো. শাহজাহান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ছিলেন। তিনি ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর তিন মেয়ে বাংলাদেশে থাকেন। অন্য দুই মেয়ে দেশের বাইরে থাকেন। তাঁদের মধ্যে একজন গত ডিসেম্বরে দেশে এসেছেন। পরিবারের সবার ছোট অভিনয়শিল্পী তারিন জাহান।

tarin family

পরিবারের সদস্যদের সঙ্গে মো. শাহজাহানছবি: সংগৃহীত

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office