শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

বিএনপি ক্ষমতায় গেলে দেখবে জিয়ার কবরে লাশ আছে কিনা: গয়েশ্বর

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শহীদ জিয়ার লাশ নিয়ে নানা ষড়যন্ত্র ও নাটকের রাজনীতি শুরু করেছে সরকার। বিএনপি ক্ষমতায় গেলে দেখবে জিয়াউর রহমানের কবরে লাশ আছে কিনা।

মরহুম এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেছেন।

রোববার সকালে সদর উপজেলার বাহারমর্দনে এম সাইফুর রহমানের বাড়িতে মরহুমের কবর জিয়ারত, কবরে পুষ্পস্তবক অর্পণ, কর্মময় ও রাজনৈতিক জীবন নিয়ে স্মরণসভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গয়েশ্বর বলেন, প্রধানমন্ত্রী ওই দিন জোরগলায় বললেন যে, জিয়াউর রহমানের লাশ নেই। আমি বিশ্বাস করি নাও থাকতে পারে। কারণ উনি কনফার্ম না হলে এ কথা বলেন কেমনে? ইলিয়াস আলী গুম হয়েছে, বিভিন্ন মানুষ গুম হয়েছে। জিয়াউর রহমানের লাশও গুম হতে পারে। আমার মনে হয় ভবিষ্যতে লাশ গুমের একটা মামলা প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছে।

তিনি বলেন, বিএনপি যদি কোনো সময় সরকারে আসে, জিয়াউর রহমানের কবর থেকে যেকোনোভাবে আমাদের দেখতে হবে লাশটা আছে কিনা। যদি না থাকে, এই প্রধানমন্ত্রীকে বলতে হবে। স্বঘোষিত বলেছিলেন না- লাশ নাই? লাশ না থাকলে তো তিনি জানেন কোথায় রাখছেন। এটার জন্য একটা নোবেল পুরস্কার পাইতে পারে লাশ গুম করার।

এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ জিকে গৌছ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office