| বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট | ১৭২ বার পঠিত | পড়ুন মিনিটে
কাটছ কেন # ফারহানা নীলা’র কবিতা
চলে গিয়ে ভেবে নিলে – পথটা আগেই শেষ
পর্যুদস্ত ভালোবাসা গ্রাস করে সব
পরিমিত বোধ ঘিরে থাকে চারিদিকে
নীড় বলে যাকে ডাকো- সেখানে লুকিয়ে আছে ভালোবাসা
ভালোবাসার ফসিল ঢেকে রাখো যত্নে
সবার নজর এড়িয়ে যাবার ছুঁতো খোঁজো
শুধু জানোনি সেদিন তুমি যাবার সময়
নিয়ে গেছ ভালোবাসা
এক সমুদ্রের ঢেউ, এক আকাশের নীল
পাখিদের কলতান – বিরহ ভৈরবী
আজ কেন কাঙালের মতো তুমি?
আমার বলে যা কিছু ছিল – সবই নিয়ে গেছ
এখন শূন্যতা ঘিরেই আমার আরাধনা
তুমি না হয় ফসল তোলো নীড়ে- ওখানেও ভালোবাসা
চাষাবাদের গল্পের বই ; পড়ে নিও
সাজিও লাইব্রেরিটা – ছেঁড়া মনে স্মৃতির পালের নিচে
যে তোমাকে শিখিয়ে দিলাম সাতকাহনের ভালোবাসা
সেই তুমি আজ অষ্টব্যঞ্জনে ফোঁড়ন দিয়ে
কাটছ কেন সারাবেলা?