শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

স্মৃতি চিহ্ন # রীতা আক্তার-এর কবিতা

  |   মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ৫২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

স্মৃতি চিহ্ন
রীতা আক্তার

এক আঁচল মেঘ সরিয়ে যেদিন
তোমার চৌকাঠে আসবো ফিরে,
সেদিন খুব বৃষ্টি নামবে।

শহরের অলিগলি
বেপরয়া হয়ে উঠবে এঁটো কাঁদা জলে।
আর…..
পুবের আলো মিশে যাবে পশ্চিমে।
তবুও তুমি হাতটি দিয়ে বলবে – এসো
গ্রহণ করো আমায়।
আমি অবলিলায় হাতটি বাড়িয়ে দিবো।
তর্জনির কোল ঘেষে,
ছুঁয়ে যাবো তোমার কনিষ্ঠা থেকে মধ্যমায়।
অগছালো মুগ্ধতায় আনমনা হবো,
নিঝুম দুপুরের নেতিয়ে পড়া লজ্জাবতীর মতো।
তোমার গাঢ় নিঃশ্বাসের গরম স্রোতে,
ফিরিয়ে আনবে তোমার কাছে
তোমার মতো করে।
গোধূলীর ঐ রঙটা দেখেছো?
কতটা মন খারাপ করে ঢলে পড়ে, আকাশের কোলে।
ধীরে ধীরে বিলিন হয়,অন্ধকারের মাঝে।
তুমিহীন আমিও যে,
মিলিয়ে যাই অন্ধকারে,
আশ্বিনী মেঘের মাঝে।
তুমি ছাড়া আমি অনাদরে পড়ে থাকা শেষ চিহ্ন।
কখনো বা আনমনে আমার এই চিহ্নটুকু ধরে রেখো বুকে।
নয়তো ধূসর গোধূলীর মতো তলিয়ে যাবো এক আঁচল কালো মেঘের দেশে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office