শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বাংলাদেশে সব অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি।

বাংলাদেশে সরকারের অনুমোদিত ৯২টি সংবাদ ওয়েবসাইট ছাড়া অননুমোদিত ও অনিবন্ধিত সব সংবাদ ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

অনিবন্ধিত নিউজ ওয়েবসাইটগুলোর গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই নির্দেশ দেয়।

দুজন আইনজীবি, জারিন রহমান এবং রাশিদা চৌধুরী নীলু এই আবেদনটি করেছিলেন।

রাশিদা চৌধুরী নীলু বলেন , বাংলাদেশে অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো যেভাবে সংবাদ পরিবেশন করছে, তাতে মানুষ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে।

তিনি বলেন, “মানুষের ব্যক্তিগত গোপনীয়তা অনেকভাবে বিনষ্ট হচ্ছে। এই কারণে আমাদের রিট পিটিশনে বলা হয়েছিল ‌প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ এ যে নিদের্শনা আছে এবং যেভাবে সংবাদ প্রকাশ করা উচিৎ, সেভাবে অনেক নিউজ পোর্টাল করছে না। সাংবাদিকরা এসব অনুসরণ করছে না। ন্যাশনাল ব্রডকাষ্টিং পলিসি ২০১৪ অনুযায়ী যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার সেগুলো সংবাদ প্রকাশের ক্ষেত্রে ঠিকমত মানা হচ্ছে না।”

এর আগে বছরের ১৬ ই অগাস্ট হাইকোর্টের একটি বেঞ্চ একটি রুল জারি করে, সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে একটি নোটিশ প্রেরণ করা হয়।

রাশিদা চৌধুরী নীলু বলেন, “তারই ধারাবাহিকতায় আজ আমরা আরেকটা আবেদন করি যেখানে আমরা বলি বাংলাদেশে নিবন্ধিত হওয়ার জন্য যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্যে যেসব পোর্টাল এখনো নিজেদেরকে সম্পৃক্ত করেনি সেগুলো যেন বন্ধ করে দেয়া হয়।”

আগামী সাতদিনের মধ্যে বিটিআরসি‌‌’র চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এই নির্দেশনামা পেতে দুই থেকে তিন দিন লাগবে।

আইনজীবিরা নিবন্ধিত ৯২টি অনুমোদিত নিউজ পোর্টালের তালিকা আদালতে জমা দেন। আদালত এই ৯২টি ছাড়া বাকি সব অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office