শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে উপনির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রাণ গোপাল দত্ত

  |   শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রাণ গোপাল দত্তছবি: সংগৃহীত

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী প্রাণ গোপাল দত্ত। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারের কাছে সশরীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন ন্যাপের প্রার্থী মো. মনিরুল ইসলাম। ফলে নির্বাচনে একক প্রার্থী হিসেবে প্রাণ গোপাল দত্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

পারিবারিক কারণ দেখিয়ে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে উপনির্বাচনে ন্যাপের প্রার্থী মো. মনিরুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজ মনিরুল ইসলাম নিজের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার জাতীয় পার্টির প্রার্থী মো. লুত্ফুর রেজা নির্বাচন থেকে সরে দাঁড়ান। কিন্তু ন্যাপের প্রার্থী মো. মনিরুল ইসলাম গতকাল শুক্রবার সকালে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে সন্ধ্যায় বলেছিলেন, তিনি নির্বাচন করবেন। দল তাঁকে নির্বাচনে থাকার জন্য বলেছে। এরই মধ্যে আজ সকালে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ প্রার্থী হন তিনজন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী প্রাণ গোপাল দত্ত, জাতীয় পার্টির প্রার্থী মো. লুত্ফুর রেজা ও ন্যাপের প্রার্থী মো. মনিরুল ইসলাম। তাঁদের মধ্যে গত বৃহস্পতিবার জাতীয় পার্টির মো. লুত্ফুর রেজা নির্বাচন থেকে সরে দাঁড়ান। আজ শনিবার সরে গেলেন ন্যাপের প্রার্থী মো. মনিরুল ইসলাম। এ অবস্থায় প্রাণ গোপাল দত্ত একক প্রার্থী। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আগামী ৭ অক্টোবর উপনির্বাচনের ভোট হওয়ার কথা।

মো. মনিরুল ইসলাম বলেন, ‘আমি পারিবারিক কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমার পরিবার আগে। দল আমাকে নির্বাচনে থাকতে বলেছে। কিন্তু সব দিক বিবেচনা করে আমি পারিবারিক কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

আজ বেলা ১১টার দিকে এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী প্রাণ গোপাল দত্ত বলেন, ‘ন্যাপের প্রার্থী মো. মনিরুল ইসলাম আমার ছাত্র। আমি এসএসসি পাস করার পর কিছুদিন মহিচাইল স্কুলে ক্লাস নিয়েছিলাম। তখন মনিরুল আমার ছাত্র ছিল। তাই ও (মনিরুল) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। জাতীয় পার্টির মো. লুত্ফুর রেজা আমাকে আগেই বলেছিলেন, আমি নির্বাচন করলে তিনি নির্বাচন করবেন না। তিনি অন্য কেউ আওয়ামী লীগ থেকে প্রার্থী হলে নির্বাচন করতেন। তাই তিনিও সরে গেছেন। কাউকে চাপ দিয়ে কিংবা কোনো কিছুর বিনিময়ে নির্বাচন থেকে সরানো হয়নি।’

রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরই মধ্যে দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন আওয়ামী লীগের প্রার্থী প্রাণ গোপাল দত্ত আছেন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বিধিমালা অনুসরণ করে তাঁকে বিজয়ী ঘোষণা করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office