শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

লোভ কমাতে জনগণকে সচেতন করেন: হাইকোর্ট

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

হাইকোর্ট ভবন ফাইল ছবি

ই-কমার্সের নামে প্রতারিত হওয়ায় গ্রাহকদের লোভ কমানোর জন্য জনস্বার্থে মামলা পরিচালনাকারী আইনজীবীদের জনগণকে সচেতন করতে প্রচারণা চালাতে বলেছেন হাইকোর্ট।

আড়ি পাতা প্রতিরোধ ও ফাঁস হওয়া ফোনালাপের ঘটনায় কমিটি গঠন করে তদন্তের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে ই–কমার্সের প্রসঙ্গ ওঠে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ রোববার ওই রিটের শুনানি হয়।

শুনানির একপর্যায়ে আদালত রিট আবেদনকারীদের আইনজীবীর কাছে ই–কর্মাস বিষয়ে জানতে চান। আদালত বলেন, একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত। তখন আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, কিছু গ্রাহক এসেছিলেন। তাঁরা টাকা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গেটওয়ে দিয়ে। অফার দেওয়া হয়েছে, একটি মোটরসাইকেল কিনলে দুটি মোটরসাইকেল পাবে। অফার গ্রহণ করার পর বলেছে পেমেন্ট কীভাবে দেবে। বাংলাদেশ ব্যাংক একটি গেটওয়ে করে দিয়েছে। এই গেটওয়ে দিয়ে অনলাইনে টাকা পরিশোধ করে ই–অরেঞ্জ অ্যাকাউন্টে টাকাটা জমা হয়।

বাংলাদেশ ব্যাংকের গেটওয়ে দিয়ে এই পেমেন্টের অনুমোদন কেন দেওয়া হলো?
শিশির মনির বলেন, ই–অরেঞ্জের কাছে গিয়ে ওই টাকা কোথায় যাচ্ছে, এর কোনো লিংক পাওয়া যায় না। গ্রাহকেরা এক অর্থে প্রতারণার শিকার, আরেক অর্থে নিজেরা লোভের শিকার। একজন ৭০ লাখ টাকা দিয়েছেন। এই টাকা দিয়ে তিনি অনেক কিছু পাবেন। প্রথম তিনবার পেয়েছেনও। ফলে তাঁর বিশ্বাস জন্মেছে। কিন্তু শেষবার কিছু পাননি। এ জন্য লোভও দায়ী। বাংলাদেশ ব্যাংকের গেটওয়ে দিয়ে এই লেনদেন করতে দেওয়াটা ঠিক হয়নি।

শিশির মনির আরও বলেন, ‘আমাদের এখানে একটি কিনলে দুটি পেয়ে যাবে, এমন অফার দেওয়া হয়। অথচ আলিবাবা ও আমাজন অফার দেয়, পণ্যের দাম ২৬ ডলার, সঙ্গে পরিবহন খরচ দিতে হবে দুই দশমিক ছয় ডলার।’

এ সময় আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, ‘এখন আপনাদের দায়িত্ব। যাঁরা জনস্বার্থে মামলা করেন, তাঁরা গ্রাহকদের লোভ কমান। লোকজনকে সচেতন করেন যেন লোভে না পড়েন। বেশি করে পাবলিক ক্যাম্পেইন করেন।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office