শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান
আলোচনাসভায় ওবায়দুল কাদের

আগামী নির্বাচনে আ.লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বিএনপির প্রার্থী কে?

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ওবায়দুল কাদের

দেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিকল্প কে?— বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, টেমস নদীর ওপারে থেকে একজন পলাতক আসামিকে নেতা নির্বাচন করলে জনগণ তা মেনে নেবে না।

তিনি সোমবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনাসভায় তিনি এ প্রশ্ন রাখেন।

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্দোলন করে সরকার হঠানোর দিবাস্বপ্ন দেখছে বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অতীতের মতো যদি আগুন-সন্ত্রাসের পুনরাবৃত্তি করা হয়, তা হলে বিএনপি আবারও পিছিয়ে যাবে।

তিনি বলেন, আগামীতে যখন এক এক করে দেশের সব মেগাপ্রকল্প চালু হবে, তখন বিএনপি চোখে সরষে ফুল দেখবে।

‘৭৫-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ঝুঁকিময় রাজনীতিকের নাম শেখ হাসিনা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, এখনও ষড়যন্ত্রের বুলেট তার পিছু ছাড়েনি, তবু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অকুতোভয়ে এগিয়ে যাচ্ছেন পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে।

বিএনপি ও তার দোসররা দেশের উন্নয়ন দেখে না। কারণ তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সততার রাজনীতির এক বিরল দৃষ্টান্ত বঙ্গবন্ধু পরিবার জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা তার ছেলেমেয়েদের দিয়ে বিকল্প কোনো পাওয়ার হাউস সৃষ্টি করেননি। বঙ্গবন্ধু পরিবার থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির চেয়ারম্যান কৃষিবিদ ড. মির্জা আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির সদস্য সচিব ফরিদুন্নাহার লাইলী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office