শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে দুই মামলায় যেসব অভিযোগ,

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মুফতি কাজী ইব্রাহীম। ফাইল ছবি

ইসলামী বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে দুটি মামলা করা হয়েছে। এরমধ্যে মঙ্গলাবার রাতে মোহাম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আর একই থানায় জেড এম রানা নামের একজন ব্যক্তি প্রতারণা ও সম্পদ হারিয়ে নেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ। আদালতে হাজির করে ১০ রিমান্ড চায় পুলিশ।

সোমবার গভীর রাতে ডিবির একটি বিশেষ দল মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে তাকে আটক করে। সেই সময় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়। যদিও এসব অভিযোগ নাকচ করেছেন মুফতি ইব্রাহীম।

তার আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, এই মামলা করার মতো উপাদান আসলে নেই। মামলায় যে কথাগুলো বলা হয়েছে, তার সঙ্গেও ওনার কোনো সম্পর্ক নেই।

দুই মামলায় যেসব অভিযোগ মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে

ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, গোয়েন্দা পুলিশের করা মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে অসত্য, ভিত্তিহীন এবং বানোয়াট তথ্য প্রচার এবং উগ্র বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছিলেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি করোনাভাইরাস নিয়ে নানারকম ‌‌‘অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া’, ‘টিকা নিয়ে নারীর দাড়ি গজাচ্ছে’, ‘পুরুষ কণ্ঠ পাল্টে যাচ্ছে’, ‘স্বপ্নে দেখেছেন অন্য একটি দল ক্ষমতায় চলে এসেছে’ ইত্যাদি বক্তব্য দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করেছেন।

 

মুফতি ইব্রাহীমকে ২ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ

ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে উসকানিমূলক বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এরআগে মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

জেড এম রানার দায়ের করা প্রতারণা ও অর্থ সম্পদ আত্মসাতের মামলায় অভিযোগ কাজী ইব্রাহীম একটি স্কুলের টাকা আত্মসাৎ ও প্রতারণা করেছেন। সেই সঙ্গে বাদীর কাছে চাঁদা দাবিরও অভিযোগ আনা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office