শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

সব দলের ঐকমত্যে ইসি হওয়া উচিত: সিইসি

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ফাইল ছবি

সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ বুধবার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, ‘পরবর্তী কমিশন গঠন রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত। অবশ্যই এটা হওয়া উচিত। আমি এটাকে সমর্থন করি। যেন নতুন কমিশন সবার সমর্থনযোগ্য হয়, সে রকম একটি কমিশন হওয়া উচিত।’

নতুন কমিশন গঠনে ইসির কোনো মতামত আছে কি না, এমন প্রশ্নের জবাব তিনি বলেন, ‘নতুন কমিশন কী হবে, সে বিষয়ে নির্বাচন কমিশনের কোনো মতামত থাকে না। কমিশনের কাছে সাধারণত মতামত চাওয়া হয় না। যদি চাওয়া হয়, তাহলে আমরা কমিশন বসে দেখব, আমাদের কোনো মতামত আছে কি না।’

রাজনৈতিক ঐকমত্য কীভাবে হতে পারে, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা রাষ্ট্রপতি করতে পারেন। গতবার যেমন তিনি সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছিলেন। তবে এটা রাষ্ট্রপতির বিষয়। ঐকমত্যের বিষয়ে ইসির কোনো ভূমিকা থাকে না।

আইন হলেই আস্থার সংকট দূর হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কী ধরনের আইন হবে, তার ওপর নির্ভর করবে। এ বিষয়ে আগে বলা যাবে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office