শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

হযরত মুহম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ০৪ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

লার্স ভিকস

ইসলামের নবীর ব্যঙ্গচিত্র আঁকার কারণে হত্যার হুমকি পাওয়ার পর লার্স ভিকসকে পুলিশ নিরাপত্তা দেয়া হত

ইসলাম ধর্মের নবীর ব্যঙ্গচিত্র এঁকেছিলেন যে সুইডিশ কার্টুনিস্ট, সেই লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে সেখানকার স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে।

ওই খবরে বলা হয়েছে যে মি. ভিকস পুলিশের একটি গাড়িতে চড়ে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কইয়ার্ড শহরে ভ্রমণ করছিলেন এবং সেই সময় একটি ট্রাকের সাথে গাড়িটির সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে পুলিশের দু’জন কর্মকর্তাও নিহত হন। আর আহত হন ট্রাকটির ড্রাইভার।

পচাত্তর বছর বয়সী ভিকস তার আঁকা ব্যঙ্গচিত্রের কারণে হত্যার হুমকির পেয়েছিলেন। এ কারণে তাকে পুলিশী নিরাপত্তা দেয়া হত।

২০০৭ সালে তার আঁকা ছবি প্রকাশিত হলে বহু মুসলমান ক্ষুব্ধ হন। নবীর ছবি আঁকা ইসলামের দৃষ্টিতে ব্লাসফেমি হিসেবে গণ্য হয়।

রবিবারের এই দুর্ঘটনায় নিহতদের পরিচয় পুলিশ প্রকাশ করেনি। তবে ভিকসের সঙ্গী স্টকহোম থেকে প্রকাশিত ডাগেন নাইটার পত্রিকার কাছে খবরটি নিশ্চিত করেছেন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষটি কীভাবে হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অন্য কোন পক্ষের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

লার্স ভিকসের আঁকা সেই ব্যঙ্গচিত্র মুসলিম বিশ্বে এতটাই ক্ষোভ তৈরি করে যে সুইডেনের তখনকার প্রধানমন্ত্রী ফ্রেডরিক রাইনফেল্ট পরিস্থিতি সামাল দিতে ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছিলেন।

এর পরপরই ইরাকের আল-কায়েদা লার্স ভিকসকে হত্যার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করে।

২০১৫ সালে ভিকস কোপেনহেগেনে বাক স্বাধীনতার উপর একটি বিতর্কে যোগ দেন, যে অনুষ্ঠানটি বন্দুকধারীদের হামলার লক্ষ্যে পরিণত হয়।

ভিকসের বক্তব্য যে তিনি ছিলেন ওই হামলার লক্ষ্য – যে হামলায় একজন চলচ্চিত্র পরিচালক নিহত হন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office