শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে তালেবানকে যে বার্তা দিলেন মাখোঁ

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ফাইল ছবি: রয়টার্স

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, আন্তর্জাতিক স্বীকৃতির শর্তের বিষয়ে আফগানিস্তানের তালেবানকে আসন্ন জি-২০ সম্মেলন থেকে সুস্পষ্ট বার্তা দিতে হবে। খবর রয়টার্সের।

ফ্রান্সের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে মাখোঁ এ কথা বলেন। তাঁর সাক্ষাৎকারটি আজ মঙ্গলবার প্রচার করেছে ফ্রান্স ইন্টার রেডিও।

চলতি মাসের শেষ দিকে রোমে জি-২০ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলনের প্রসঙ্গ টেনে সাক্ষাৎকারে মাখোঁ মত দেন, যে শর্তগুলো পূরণ করলে তালেবান আন্তর্জাতিক স্বীকৃতি পাবে, সেগুলো সুস্পষ্টভাবে নির্ধারণ করে দিতে হবে।

মাখোঁ বলেন, তাঁরা আসন্ন জি-২০ সম্মেলনে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। অবশ্যই সে আলোচনা করতে হবে। ইউরোপ, আমেরিকা, চীন, রাশিয়াসহ সবাই এক হয়ে তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতির শর্ত প্রশ্নে স্পষ্ট বার্তা দিতে হবে।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, তালেবানকে দেওয়া শর্তের মধ্যে অবশ্যই নারীর সমতা, বিদেশি মানবিক কার্যক্রমের প্রবেশগম্যতা, জঙ্গিগোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক না রাখার মতো বিষয় অবশ্যই রাখতে হবে।

মাখোঁ বলেন, তিনি বিশ্বাস করেন, আন্তর্জাতিক স্বীকৃতির একটা বিনিময়মূল্য থাকা উচিত। আফগান নারীদের মর্যাদা, নারী-পুরুষের সমতার মতো বিষয়ে তাঁদের জোর দিতে হবে। তাঁদের পক্ষ থেকে এই বিষয়গুলো শর্ত হিসেবে থাকা উচিত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office