শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

দেশের মানুষ আ.লীগ ও বিএনপির ওপর বিরক্ত: মুজিবুল হক চুন্নু

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১১ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু। ফাইল ছবি

জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনা করেও দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির ওপর বিরক্ত। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ বিশ্বাস করে একমাত্র জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে গণমানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে।

সোমবার দুপুরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কবর জিয়ারত করে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সব সময় স্বপ্ন দেখতেন জাতীয় পার্টিকে শক্তিশালী করতে। ৩শ আসনে মনোনয়ন দিয়ে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চেয়েছেন প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তাই আমরা জাতীয় পার্টিকে শক্তিশালী করে ৩শ আসনে মনোনয়ন দেওয়ার জন্য কাজ করছি।

এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান, পীর ফজলুর রহমান মিজবাহ এমপি, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, কেন্দ্রীয় সদস্য মো. জিয়াউর রহমান বিপুল, যুব সংহতির সদস্য – এমকে সোহেল ও নজরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office