শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

কুমিল্লার ঘটনা সম্পর্কে সিসি ক্যামেরার ফুটেজ দেখে যা জানাল পুলিশ

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ২৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কুমিল্লা সিসিটিভি ফুটেজ দেখে কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কুরআন রাখা ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানিয়েছে, তার নাম ইকবাল হোসেন (৩৫)। পেশায় রাজমিস্ত্রি ইকবাল কুমিল্লার সুজানগর এলাকার নূর আহমেদ আলমের ছেলে।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ সিসি ক্যামেরার ফুটেজ দেখে ইকবাল হোসেনকে চিহ্নিত করার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

প্রকাশ হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক যুবক রাত ২টার পর কুমিল্লা শহরের নানুয়া দীঘির পাড়ের দর্পন সংঘের পূজামণ্ডপের দিকে যাচ্ছেন। মণ্ডপটিতে কোনো সিসি ক্যামেরা ছিল না। তবে মণ্ডপ সংলগ্ন রোগাবাড়ী শাহ আব্দুল্লাহ গাজীপুরী (রহ.) এর মাজার এবং দীঘির পাড়ের একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে এই দৃশ্য পেয়েছে পুলিশ।

ফুটেজে আরও দেখা যায়, ওই যুবক মাজার থেকে বেরিয়ে মণ্ডপের দিকে যাচ্ছেন। তখন তার হাতে বই জাতীয় কিছু ছিল। এরপর ৩টা ১২ মিনিটের দিকে তাকে পূজামণ্ডপের দিক থেকে ফিরে আসতে দেখা যায়, তখন তার হাতে ছিল একটি ‘গদা’।

স্থানীয়রা জানায়, বুধবার ভোরে ওই পূজামণ্ডপে থাকা হনুমানের মূর্তির কোলে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন রাখা ছিল। তখন হনুমানের হাতে থাকা গদাটি পাওয়া যায়নি।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ মনে করছেন, এই যুবককে গ্রেফতার করতে পারলেই আসল ঘটনা বেরিয়ে আসবে।

সূত্র জানিয়েছে, সিসিটিভি ফুটেজে শনাক্তকৃত যুবককে গ্রেফতার করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম মাঠে কাজ করছে।

এদিকে ঘটনার দিন সকালে ‘৯৯৯’ এ খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি নানুয়া দীঘির পাড়ের মণ্ডপ গিয়ে কুমিল্লা কুরআন উদ্ধার করেছিলেন। তখন ফেসবুকে তা লাইভ করে ঘটনা বর্ণনা দিয়েছিলেন যিনি, সেই ফায়েজকে পুলিশ সেদিনই গ্রেফতারের কথা জানিয়েছে।

ফেসবুকে ঘটনাটি ছড়িয়ে পড়ার কুমিল্লাসহ সারাদেশে উত্তেজনা দেখা দেয়। ওই পূজামণ্ডপসহ কুমিল্লার অন্তত আটটি মন্দির ভাঙচুর এবং চাঁদপুর, নোয়াখালী, কক্সবাজার, ফেনীসহ বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে।

এসব ঘটনায় ৭২টি মামলা এবং ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office