শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

গুজব ছড়ানো ভিডিওটি ‘প্রথমে ফেসবুকে দেওয়া’ ব্যক্তি চট্টগ্রামে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২৪ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে গ্রেপ্তার রিমন শীল ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীর ‘সাহিনুদ্দীন’ হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নোয়াখালীর ‘যতন সাহা’ হত্যাকাণ্ড বলে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে চট্টগ্রামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার রিমন শীল (২০) চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজার এলাকার ইয়াকুব নগরের বিজয় শীলের ছেলে। আজ রোববার নগরের কোতোয়ালি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাবের দাবি, রিমন শীলই প্রথম ফেসবুকে এই ভিডিও আপলোড করেন।
র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, গত ১৬ মে বিকেলে পল্লবীর সিরামিকস ফটকের কাছে দুর্বৃত্তরা শিশুপুত্রের সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে। সম্প্রতি সেই ভিডিও ক্লিপ নোয়াখালীর যতন সাহার বলে ফেসবুকে আপলোড করে গুজব ছড়ানো হয়।

এর আগে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছিল, ভারতের দুটি আইডি থেকে সাহিনুদ্দিন হত্যার ভিডিও ক্লিপটি নোয়াখালীর যতন সাহার বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। পরে এ ঘটনায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে গ্রেপ্তার করে র‍্যাব।

এখন রিমন শীলকে গ্রেপ্তারের পর র‍্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের ভিডিও নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচারে জড়িত থাকার কথা স্বীকার করেন। রিমনই সর্বপ্রথম এই ভিডিও ফেসবুকে আপলোড করার কথা স্বীকার করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office