শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবার বাড়ছে

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি আরেক দফা বাড়ছে। ইতোপূর্বে ঘোষিত এই ছুটি রোববার শেষ হচ্ছে। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে ছুটি বাড়ানো হচ্ছে বলে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন যুগান্তরকে বলেন, বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষার্থীদেরকে আমরা ন্যূনতম ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। সে কারণে হয়তো শিক্ষাপ্রতিষ্ঠান এখনই খুলে দেওয়া হচ্ছে না। ছুটি বাড়তে পারে।

এদিকে মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, এসএসসি ও এইচএসসি বা পিইসি ও জেএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে আলাদা কোনো পদক্ষেপ থাকছে না। সবার জন্যই একইসময়ে খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান। তাদের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে বিশেষায়িত সিলেবাস দেওয়া হয়েছে সেটা অনুযায়ী লেখাপড়া চালিয়ে নেওয়ার পরামর্শ থাকবে। বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠানেও জানিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ কারণে গত বছরের ১৭ মার্চ থেকে ছুটি ঘোষণা করা হয় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। পরিস্থিতির উন্নতি না হওয়ায় ধাপে ধাপে বাড়ানো হচ্ছে সেই ছুটি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office