শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আলোচনায় নিশো-মেহজাবিন জুটির ‘লতা অডিও’

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

এবার আলোচনায় নিশো-মেহজাবিন জুটির ‘লতা অডিও’

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি বানিয়ে জনপ্রিয়তা পেয়েছেন কাজল আরেফীন অমি। ভালোবাসা দিবস উপলক্ষে তিনি এবার সামনে নিয়ে এলেন ‘লতা অডিও’ নামের একটি ‘পিরিওডিক্যাল ড্রামা’। অমির ভাষায়, আমার অন্যরকম একটি কাজ ‘লতা অডিও’। পুরোপুরি ক্লাসিক্যাল ফ্লেভার। যেখানে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবিন।

নাটকটি সম্পর্কে অমি জানান, ‘লতা অডিও’ কোনো সিরিয়াস গল্পের নাটক নয়। গল্পের মধ্যে প্রেম ভালোবাসা খুনসুটি রয়েছে। নাটকটি দেখার সময় দর্শকরা ২০ বছর আগের সময়টা ধরতে পারবেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে মোশনরক এন্টারটেইনমেন্টর ইউটিউব চ্যানেলে প্রচার হয় ‘লতা অডিও’। আর শনিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরের ভিতর নাটকটির ভিউ ৬ লাখ অতিক্রম করে। সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা নিশো-মেহজাবিন জুটির ‘শিল্পী’ নাটকের মত এই নাটকটিও তুমুল দর্শক জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা যাচ্ছে।

‘লতা অডিও’ নাটকটির গল্প বছর বিশেক আগের। যে সময়টা অডিও সিডির স্বর্ণযুগ ছিল। সেই সময়কার অডিও সিডির দোকানদারের প্রেমের গল্প উঠে এসেছে ‘লতা অডিও’ নাটকে। পরিচালক বলেন, তখন প্রেমের ধরনটা খুবই অন্যরকম ছিল। নাটকের গল্পটা ২০০০ সালের দিককার। অডিও দোকানে গান রেকর্ড বা ক্যাসেট কিনতে যাওয়া মেয়েটার সঙ্গে দোকানদারের প্রেমটা উঠে এসেছে ‘লতা অডিও’-তে। নিশো-মেহজাবিন ছাড়াও এতে অভিনয় করেছেন মীরাক্কেলের পাভেল, লামিয়া লাম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office