বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল: ক্রীড়া প্রতিমন্ত্রী ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে বিটিভি : তথ্য প্রতিমন্ত্রী অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) নতুন ঠিকানায় স্থানান্তরিত গার্ডিয়ান লাইফ ও ফাইবার অ্যাট হোমের মধ্যে বীমা চুক্তি সই উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Advertise with us

দীর্ঘ ৯ মাসে করোনায় দেশে সর্বনিম্ন মৃত্যু

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ৩১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

নয় মাস পর দেশে করোনাভাইরাসে সর্বনিম্ন মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন ৪০৪ জন।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

এর আগে সর্বশেষ করোনায় সবচেয়ে কম মৃত্যু হয়েছিল গত বছরের ৬ মে। সেদিন ৩ জন প্রাণ হারিয়েছিলেন। আর গত ২৯ জানুয়ারি ৭ জনের মৃত্যুর হয়েছিল।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ৫ জনকে নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মোট ৮ হাজার ২৫৩ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ৪০৪ জন নিয়ে এ পর্যন্ত মোট ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৮৬ হাজার ৩৯৩ জন করোনামুক্ত হয়েছেন বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office