শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল
নইলে কেউ বাঁচতে পারব না:

বিএনপি খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি চায়: রিজভী

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ১৪ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত।

চারিদিকে সরকার পতনের সাইরেন বাজছে মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা সুলতানা রাজিয়ার কথা শুনেছি। সরকার কি সুলতানা রাজিয়া হতে চাচ্ছেন?

‘আপনাদের গণতন্ত্রের দরকার নাই, ভোটের দরকার নাই, নির্বাচনের দরকার নাই। এখন সুলতানা রাজিয়া হয়ে জমিদারের শাসন কায়েম করতে চান। এটা বাংলাদেশের মানুষ কোনো দিন হতে দিবে না। এ দেশে কোনো স্বৈরশাসক বেশিদিন টিকেনি। আপনার সরকার পতনের সাইরেন বাজছে, চারিদিকে ঘণ্টা বাজছে।’

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসানসহ সব রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গতকাল (শনিবার) খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করে দেওয়ার গভীর ষড়যন্ত্র হচ্ছে।

বিএনপির মুখপাত্র বলেন, বিএনপি খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি চায়। এই মুক্তির জন্য আপনাদেরকে (নেতাকর্মীদের) শপথ নিতে হবে যে আমরা রাজপথে আছি। রাজপথই আমাদের ঠিকানা। তা না হলে কেউ বাঁচতে পারব না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির কামনায় আগামী মঙ্গলবার সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলেও জানান রিজভী।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ’র সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন- বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, আকরামুল হাসান মিন্টু, ছাত্রদলের সভাপতি ফজলুল হক খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office