শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মুগদা প্রেসক্লাব-এর ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন

মোঃ হুমায়ুন কবীর, বিশেষ প্রতিবেদকঃ   |   রবিবার, ২৪ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ৪০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মুগদা প্রেসক্লাব-এর ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন

মোঃ হুমায়ুন কবীর, বিশেষ প্রতিবেদকঃ ঢাকা মুগদা প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল ২৩ এপ্রিল মুগদা জম জম চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। মুগদা প্রেসক্লাবের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে এবং অনুষ্ঠান উৎযাপন কমিটির সদস্য সচিব ও দৈনিক আজকের সংলাপ পত্রিকার সম্পাদক সালাম মাহমুদ-এর প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক নয়াপদক্ষেপ-এর সম্পাদক মোঃ ইনসুর আলী, মুগদা বড় মসজিদের মোতোয়ালি ও বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের ভাইস-চেয়ারম্যান জামান উদ্দিন, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, মুগদা থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মোঃ কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৭০, ৭১ ও ৭২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা খান।

স্বাগত বক্তব্য রাখেন মুগদা প্রেসক্লাব-এর সদস্য সচিব মোঃ জাহিদুর রহমান। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠান উৎযাপন কমিটির আহবায়ক মোঃ আফজাল হোসেন, ডেইলি মর্নিং গ্লোরী পত্রিকার চীফ রিপোর্টার এস এম মাসুদ রানা, দৈনিক বাংলাদেশ সমাচার-এর বিশেষ প্রতিবেদক মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক ও নারীনেত্রী জাহানারা বেগম সেফু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। একটি রাস্ট্রের ভাল মন্দ জাতির কাছে উপস্থাপন করা সাংবাদিকদের দায়িত্ব। তিনি আরও বলেন, মুগদা ঢাকার একটি গুরুত্বপুর্ন এলাকা। এখানে বসবাসকারী সাংবাদিকরা এলাকার উন্নয়নে সরকার ও জনপ্রতিনিধিদের সাথে একাত্বভাবে কাজ করতে পারবে।
বিশেষ অতিথি মোঃ ইনসুর আলী বলেন, মুগদা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর একটি গুরুত্বপূর্ণ থানা, এখানে একটি প্রেসক্লাব হওয়ায় আমি অত্যন্ত খুশি সাংবাদিকদেরকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

যুগ্ন আহবায়ক মোঃ আফজাল হোসেন, মুগদা প্রেসক্লাবের জন্য একটি অফিসের দাবী করায় উপস্থিত বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মোঃ জামান সাহেব অফিস রুম প্রদানের জন্য সকলকে আশ্বস্ত করেন। সভায় বক্তারা আরও বলেন- সাংবাদিকতা একটা নীতি নৈতিকতা বোধ সম্পন্ন পেশা যা মর্যাদাসম্পন্ন। সাংবাদিকরা বিপদে মানুষকে সহযোগিতা করতে পারেন, সমাজের যে কোনো অন্যায় অসংগতি তুলে ধরতে পারেন এবং প্রতিবাদ ও প্রতিরোধ করতে পারেন।
দেশ ও সমাজের সাধারন মানুষ বা অন্য পেশার মানুষ যা করতে পারেনা সাংবাদিকরা তা করতে পারেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office