শিরোনাম
হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

ভাসানীর মাজারে এসে হামলার শিকার রেজা কিবরিয়া ও সাবেক ভিপি নুরুল

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১৭ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ভাসানীর মাজারে ফুল দিতে এসে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা। বুধবার দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে এসে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক এবং তাঁর সহযোগীরা।

আজ বুধবার দুপুর পৌনে ১২টায় এ হামলার ঘটনা ঘটে। এই হামলার জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা-কর্মীদের দায়ী করেছেন তাঁরা। আজ মাওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে মাজারে এসেছিলেন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা।

গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শাকিলউজ্জামান দাবি করেন, ছাত্রলীগের হামলায় গণ অধিকার পরিষদের অন্তত ২৫ নেতা-কর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর পৌনে ১২টায় রেজা কিবরিয়া ও নুরুল হকের নেতৃত্বে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা সন্তোষে পৌঁছান। এ সময় সেখানে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে যোগ দেন। মিছিলসহ নেতা-কর্মীরা শ্রদ্ধা জানাতে ভাসানীর মাজারের কাছাকাছি পৌঁছালে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় মাথায় ইটের ঢিল লেগে রেজা কিবরিয়া আহত হন। পরে পুলিশ রেজা কিবরিয়াকে নিরাপদ স্থানে নিয়ে যায়। নুরুল হকসহ কয়েকজন নেতা-কর্মীকে একটি পুলিশ ভ্যানে তুলে ভ্যানটির চারপাশ ঘিরে রাখে পুলিশ। ছাত্রলীগ নেতা-কর্মীরা পুলিশি বাধা উপেক্ষা করে লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করেন। চারপাশ তাঁরা ইটপাটকেল ছুড়তে থাকেন। দুপুর সাড়ে ১২টায় পুলিশ ভ্যানে করে নুরুল হকসহ ২৫ জন নেতা-কর্মী কাগমারী পুলিশ ফাঁড়িতে অবস্থান নেন। আহত রেজা কিবরিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে টাঙ্গাইল সদর থানায় যান।

nurul

পুলিশের ভ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক ও তাঁর সহযোগীরা। ভ্যানটি ঘিরে আছেন ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা–কর্মীরা। বুধবার দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছবি: সংগৃহীত

সদর থানায় থাকা অবস্থায় রেজা কিবরিয়া প্রথম আলোকে বলেন, পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। তাঁরা নুরুল হককে লক্ষ করে আক্রমণ করেছিলেন। এতে নারীকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ রক্ষা করার চেষ্টা করছিল, কিন্তু তারা বিভিন্ন কারণে পারেনি।

অভিযোগের বিষয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল বলেন, শ্রদ্ধা জানাতে এসে তাঁরা ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলা করেন। পরে ছাত্রলীগ নেতা-কর্মীরা তাঁদের হামলা প্রতিহত করেন। আলোচনায় আসার জন্য নুরুল হক পরিকল্পিতভাবে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরওয়ার হোসেন বলেন, গণ অধিকার পরিষদের নেতারা মাওলানা ভাসানীর মাজারে কাছাকাছি পৌঁছানোর পর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে রেজা কিবরিয়া ও নুরুল হকসহ গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office