শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

পীরগঞ্জে গ্রেফতার আতঙ্কে গ্রাম পুরুষশূন্য

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ইউপি নির্বাচনের কেন্দ্র হিসেবে ব্যবহার হয়েছিল ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় চারজনের মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে স্বজন হারানোর শোক সামলে ওঠার আগেই পুলিশের করা মামলায় পুরুষশূন্য হয়ে পড়েছে ঘিডোব গ্রাম।

সহিংসতার ঘটনায় সোমবার ওই গ্রামের অজ্ঞাতনামা প্রায় ৬০০-৭০০ জনের নামে মামলা করে পুলিশ। মামলার কারণে গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন ঘিটোব গ্রামের পুরুষেরা।

সরেজমিনে দেখা যায়, ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে গুলি ও রক্তের চিহ্ন লেগে আছে। স্কুলটি এবার ইউপি নির্বাচনের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। কেন্দ্রের আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপরিচিত মানুষ দেখলেই ভয়ে সরে যেতে চাইছে ওই এলাকার মানুষ। গ্রাম ঘুরে কিছু বৃদ্ধ ছাড়া আর কোনো পুরুষের দেখা পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, ঘিডোব শান্ত প্রকৃতির একটি গ্রাম। কিন্তু ভোটের সঠিক ফলাফলের দাবি করাই আমাদের হয়তো ভুল হয়েছে। আমরা সংঘাত চাইনি। তবুও এ নির্বাচনটি আমাদের জন্যে দুঃস্বপ্নের মতো এসেছে।

ওই নারী আরও জানান, পুলিশ-বিজিবির গুলিবর্ষণের পর অনেকে গ্রাম ছেড়ে পালিয়েছেন। তবে মামলা হওয়ার পর পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। আমরা নারীরাও ভয় পাচ্ছি। আমরাও নিজেদের নিয়ে আটকের শঙ্কায় আছি। তবে ভিটার মায়ায় যেতে পারিনি।

তিনি বলেন, আমরাই মরলাম আবার আমরাই মামলার শিকার হলাম। স্বজন হারানোর ব্যথা আবার গ্রেফতারের ভয়ে আমাদেরই থাকতে হচ্ছে। আহত স্বজনের চিকিৎসার খরচ আমাদের নিম্ন আয়ে সম্ভব না। পালিয়ে থাকার কারণে খাবারের জন্যে অর্থ উপার্জন বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office