শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

স্বাধীনতাবিরোধীদের সন্তানেরা এখনো ষড়যন্ত্র করছে: হাছান মাহমুদ

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রায়েরবাজারের বধ্যভূমি স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের সন্তানেরা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। যেসব আন্তর্জাতিক শক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল এখন তাদের সঙ্গে এই বিরোধীদের সন্তানেরা মিলে নানা ষড়যন্ত্র করছে। সাম্প্রতিক কিছু ঘটনাপ্রবাহ সেটি প্রমাণ করে।’

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রায়েরবাজারের বধ্যভূমি স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্তব্য করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এই যুগ্ম সাধারণ সম্পাদক। শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।

বুদ্ধিজীবী হত্যাকারী হিসেবে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সরকার সচেষ্ট রয়েছে। তবে যেসব দেশ আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেসব দেশে বঙ্গবন্ধুর খুনিরাও লুকিয়ে আছে। এসব দেশে বুদ্ধিজীবীর খুনিরাও লুকিয়ে আছে। এসব দেশ থেকে এখনো আমরা কাঙ্ক্ষিত সহযোগিতা পাইনি।’

আজ সকাল থেকে ঢাকার রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে। শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানায়। এ ছাড়া শহীদ বুদ্ধিজীবী কাজী শামসুল হকের ছেলে কাজী সাইফুদ্দিন আব্বাস, মুনির চৌধুরীর ছেলে আসিফ মুনির, মকসুদ আলীর মেয়ে তহমিনা খানম শহীদ পরিবারের পক্ষে (প্রজন্ম একাত্তরের ব্যানারে) শ্রদ্ধা নিবেদন করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office