শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

সিসিমপুর এবার প্রতিযোগিতা করবে নেটফ্লিক্সের বেশ কয়েকটি অনুষ্ঠানের সঙ্গে

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

‘সিসিমপুর’ সম্মানজনক কিড স্ক্রিন অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছে ছবি:সংগৃহীত

বাংলাদেশের সিসিমপুর এবার প্রতিযোগিতা করবে নেটফ্লিক্সের বেশ কয়েকটি অনুষ্ঠানের সঙ্গে। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মায়ামিতে ঘোষণা করা হবে বিজয়ী অনুষ্ঠানের নাম।

বিনোদনের মাধ্যমে শিশুদের গঠনমূলক মানসিক শিক্ষা দেওয়ার অনুষ্ঠান নিয়ে কিড স্ক্রিনের এই বিশেষ আয়োজন। কিড স্ক্রিনে এবার বেশির ভাগ নেটফ্লিক্সের অনুষ্ঠানগুলো মনোনয়নে জায়গা করে নিয়েছে। পাশাপাশি নানা বিশ্বের অনুষ্ঠান রয়েছে। কিড স্ক্রিন অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘নিঃসন্দেহে এটি ভীষণ আনন্দের সংবাদ। কিড স্ক্রিন অ্যাওয়ার্ড বিশ্বব্যাপী শিশুদের অনুষ্ঠানের জন্য অত্যন্ত সম্মানজনক একটি পুরস্কার। বিশ্বের সেরা সব শিশুতোষ অনুষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিসিমপুর “সেরা তিন”–এ স্থান পেয়েছে। এটি অত্যন্ত গর্বের। এটি আমাদের ভবিষ্যতের কাজকে অনুপ্রাণিত করবে।’

sesempur2 (1)

বিনোদনের মাধ্যমে শিশুদের গঠনমূলক মানসিক শিক্ষা দেওয়ার অনুষ্ঠান নিয়ে কিড স্ক্রিনের এই বিশেষ আয়োজন ছবি:সংগৃহীত

মনোনয়নপ্রাপ্ত সিসিমপুরের ১৩তম সিজনের এপিসোডটিতে শিশুদের খেলার মাধ্যমে শেখা, অন্যকে সহযোগিতা করা এবং সহযোগিতার মাধ্যমে যে আনন্দ লাভ হয়—এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। যা শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় বলে জানালেন শাহ আলম। তিনি আরও জানান, খেলার পাশাপাশি সিজনের প্রতিটি পর্বে সহযোগিতা, সহমর্মিতা, বিজ্ঞান, প্রকৃতি, ভাষা, গণিত ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে। ২০১০ সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট পরিচালিত জরিপেও সিসিমপুর শিশুতোষ অনুষ্ঠান হিসেবে সেরা এবং সামগ্রিকভাবে তৃতীয় জনপ্রিয় অনুষ্ঠান নির্বাচিত হয়েছিল।

sesempur3 (1)

২০১০ সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট পরিচালিত জরিপেও সিসিমপুর শিশুতোষ অনুষ্ঠান হিসেবে সেরা তালিকায় ছিল ছবি:সংগৃহীত

২০০৭ সালে পরিচালিত এসিপিআরের একটি দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে, যেসব শিশু সিসিমপুর অনুষ্ঠানটি নিয়মিত দেখে, তারা তাদের চেয়ে এক বছরের বড় শিশু, যারা সিসিমপুর দেখে না, তাদের চেয়ে ভাষা ও বর্ণ, গণিত এবং সামাজিক-সাংস্কৃতিক বিষয়ে বেশি দক্ষতা প্রদর্শন করেছে।কিড স্ক্রিন অ্যাওয়ার্ড বিশ্বজুড়ে শিশু ও পরিবার নিয়ে নির্মিত সেরা সিরিজ, অ্যানিমেটেড ফিল্ম, লাইভ অ্যাকশন প্রোগ্রামসহ নানা ক্যাটাগরিতে বিভিন্ন অনুষ্ঠানকে পুরস্কৃত করে থাকে। এবারের আয়োজনে হোস্ট হিসেবে বিজয়ীদের নাম ঘোষণা করবেন কমেডি অভিনয়শিল্পী গ্রে গ্রিফিন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office