শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সোনার বাংলার স্বপ্নপূরণে আ.লীগ সরকার পরিশ্রম করে যাচ্ছে: জয়

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের প্রতিটি মানুষ যেন সুস্থ থাকে, শান্তিতে থাকে, অভাব না থাকে; সেটাই হচ্ছে সোনার বাংলার স্বপ্ন। সেই স্বপ্নপূরণ করার জন্য আমাদের আওয়ামী লীগ সরকার পরিশ্রম করে যাচ্ছে। আমাদের ভিশন ২০২১ হচ্ছে সেই স্বপ্নের একটি ভিশন।ডিজিটাল বাংলাদেশ সেই স্বপ্নের একটা উদ্যোগ।

সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, সারা দেশে মানুষের কল্যাণে যে তরুণ উদ্যোক্তা ও সংগঠন কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে বাছাই করা ১৫ সংগঠনকে সিআরআই এর উদ্যোগে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আজ।

তিনি আরও লিখেছেন, সোনার বাংলা আমরা গড়ছি নিজেদের পরিশ্রম, নিজেদের মেধা দিয়ে। আমরা কারো ওপর নির্ভরশীল না। তাই আমি অত্যন্ত গর্বিত যে আমাদের দেশে ইয়াং বাংলার মতো উদ্যোগ আছে, মেধাবী-তরুণ ছেলেমেয়ে আছে, যারা দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছে।

ওই পোস্টে জয় লিখেছেন, যারা নিজেদের পরিশ্রম দিয়ে নিজেদের উদ্যোগে দেশের মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, তারা সোনার বাংলার একটি উদাহরণ। সোনার বাংলা হচ্ছে আমাদের দেশের মানুষের উন্নয়নের স্বপ্ন। আমার দেশের উন্নয়নের স্বপ্ন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office