শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অমিক্রন মোকাবিলায় যেসব বিধিনিষেধ আসছে

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতিবেশী দেশ ভারতে করোনার নতুন ধরন অমিক্রন ছড়িয়ে পড়েছে ছবি: রয়টার্স

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের আশঙ্কায় যানবাহনে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলাচলসহ একগুচ্ছ বিধিনিষেধ আসছে। সাত দিন পর থেকেই এসব বিধিনিষেধ বাস্তবায়ন শুরুর সুপারিশ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন। আগের দিন সোমবার করোনার নতুন ধরন অমিক্রন মোকাবিলায় প্রস্তুতিসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছিল। সেগুলোই আজ বিস্তারিতভাবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী।

বিধিনিষেধের সিদ্ধান্ত বা সুপারিশগুলো জানাতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমত, যানবাহনে মাস্ক ছাড়া চলা যাবে না। যদি কেউ চলাচল করে, তাহলে জরিমানার মুখে পড়তে হবে। যানবাহন বলতে বাস, ট্রেন ও লঞ্চ পড়বে। এ ছাড়া যানবাহনে যাত্রী পরিবহন ধারণক্ষমতার অর্ধেক করার প্রস্তাব করা হয়েছে।

রেস্তোরাঁ-হোটেলে মাস্ক পরে যেতে হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, মাস্ক ছাড়া গেলে দোকানদার এবং যিনি যাবেন, তাঁর জরিমানা হতে পারে। দোকান খোলা রাখার সময়সীমাও রাত ১০টার পরিবর্তে ৮টা পর্যন্ত করা হচ্ছে। এ বিষয়েও প্রস্তাব করা হয়েছে। করোনার টিকা নেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে। রেস্তোরাঁয় খেতে গেলে টিকা কার্ড দেখাতে হবে। হোটেলে মাস্ক পরে যেতে হবে। শুধু খাওয়ার সময় মাস্ক খুলে খেতে পারবেন এবং পরে আবার মাস্ক পরে চলে আসতে হবে।

আপাতত স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান চলবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, করোনার সংক্রমণ বেশি বাড়লে স্কুল খোলা রাখা হবে কি না, সে বিষয়ে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো সেই সিদ্ধান্ত হয়নি। কারণ, সেই পরিস্থিতিও এখনো দেশে হয়নি।

আর এখনই লকডাউনের চিন্তা করা হচ্ছে না। তবে যদি পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় এবং সংক্রমণ বেড়ে যায়, তাহলে লকডাউনের বিষয়টি বিবেচনায় আছে বলে জানান জাহিদ মালেক। এ ছাড়া সীমান্তের বন্দরগুলোতে স্ক্রিনিং জোরদার করা হয়েছে এবং কোয়ারেন্টিনের সময় পুলিশি পাহারা থাকবে।

এসব নির্দেশনা যখন স্থানীয় প্রশাসন পাবে, তখন তাদের সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে ১৫ দিন সময় দেওয়ার কথা বলা হয়েছিল।

কিন্তু এখন সাত দিন সময় দেওয়ার কথা বলা হয়েছে। তা মন্ত্রিপরিষদ সচিবকে বলা হয়েছে এবং তিনিও একমত হয়েছেন। কারণ, ১৫ দিন অনেক লম্বা সময়। এ জন্য সাত দিন পরে এসব নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়ে যাবে। এখানে সবার সহযোগিতা দরকার।
রোগী বাড়লে পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল প্রস্তুত আছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে রোগী যাতে না বাড়তে পারে, সে বিষয়ে খেয়াল রেখে চলার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব জায়গায় যেন স্বাস্থ্যবিধি মানা হয়। সবকিছু একটি নিয়ন্ত্রণের মধ্যে চলতে হবে। সেই নির্দেশনা সাত দিন পরেই পাওয়া যাবে।

আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭৭৫ জন। এ সময় করোনায় আক্রান্ত ছয়জনের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office