শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান
নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ

প্রধানমন্ত্রীসহ বঙ্গভবনে আওয়ামী লীগের প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১৭ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ হিসেবে বঙ্গভবনে গেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

সোমবার বিকাল ৪টার কিছু আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলটি বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের স্বাগত জানান।

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলের যারা রয়েছেন— আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (জন বিভাগ) সম্পদ বড়ুয়ার পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ১৭ জানুয়ারি সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বোচ্চ ১০ জনকে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করা হয়।

এর আগে জাতীয় পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ বেশ কয়েকটি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণে যায়। তবে বিএনপি এই সংলাপে যোগ দেয়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office