শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

আরও ২৫ লাখ টিকা আসছে

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, শুরুতেই দেশে ৭০ লাখ টিকা আনা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি দেশে আরও ২৫ লাখ টিকা আনা হচ্ছে। এভাবে প্রতি মাসেই নিয়মিতভাবে টিকা আনা হবে। ফলে টিকার অভাব হবে না।

মন্ত্রী বলেন, দেশের সবাই টিকা পাবেন। পৃথিবীর অনেক দেশ এখনো জাতীয় পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরুই করতে পারেনি। অথচ আমরা ইতোমধ্যেই ১৩ লাখ মানুষ টিকা নিয়েছেন। আরও প্রায় ২৫ লাখ মানুষ নিবন্ধন করেছেন।

তিনি বলেন, প্রতিটি টিকা কেন্দ্রের স্থানীয় লোকের হার ও চাহিদা অনুযায়ী প্রথম ডোজ সরবরাহ করা হয়েছে। কিছু কেন্দ্রে এই চাহিদা ও নিবন্ধনের হার তুলনামূলক বেশি হয়েছে। তাই সেখানে টিকার স্বল্পতা দেখা দিলেও সময় মতো চাহিদা অনুযায়ী পাঠিয়ে দেওয়া হবে। সবাই নিশ্চিন্তে টিকা নিন। দেশে টিকার কোনো অভাব নেই, ভবিষ্যতেও হবে না।

বুধবার দুপুরে ঢাকা ডেন্টাল কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মুজিব কর্নার উদ্বোধন এবং মিলনায়তনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিতে ইচ্ছুক যে কোনো ব্যক্তি সুরক্ষা অ্যাপে নিবন্ধন করলে দু’দিন আগে বা পরে টিকা অবশ্যই পাবেন। কোনো কেন্দ্রে নিবন্ধিত ব্যক্তির সংখ্যা বেশি হলে সেক্ষেত্রে টিকা নেওয়ার তারিখ কিছুটা পেছাতে পারে। তবে টিকা পেতে কোনো সমস্যা হবে না।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচনসহ মিলনায়তনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মুজিব কর্নার উদ্বোধন করেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office