শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী

শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার শ্যামলী আবাসিক এলাকার রেজওয়ানা চৌধুরী নিরমা। স্বামীর নির্যাতন থেকে বাঁচতে তিন কোটি টাকা দেয়ার অভিযোগ করেন তিনি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এক সাংবাদ সম্মেলন করেন নিরমা।
সংবাদ সম্মেলনে রেজওয়ানা লিখিত বক্তব্যে বলেন, “২০০৭ সালে বিয়ের পর থেকে শফিউল্লাহ নানা ছলে আমার ও আমার মায়ের প্রায় সব সম্পত্তি আত্মসাৎ করেছেন। সন্তানের কথা চিন্তা করে তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি আমি।
তিনি তার পিতার একমাত্র কন্যা। তার পিতার সম্পত্তির প্রতি তার স্বামীর লোভ হওয়ার কারনে পারিবারিক অশান্তির সৃষ্টি হয়, সেই সাথে তার স্বামী শফিউল্লাহ উরফে উজ্জ্বল তাকে বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করতে থাকে ।শফিউল্লাহ কখন কীভাবে টাকা নিয়েছেন সে সম্পর্কে রেজওয়ানা বলেন, “শফিউল্লাহর ভাই পুলিশে চাকরি করতেন। তিনি বরখাস্ত হন। তার চাকরি ঠিক রাখার জন্য ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা নেন শফিউল্লাহ। এরপর তার বাবা (আমার শ্বশুর) অসুস্থ হলে আবার বড় অঙ্কের টাকা নিয়ে ভারতে গিয়ে চিকিৎসা করানো হয়। গাড়ি কেনার জন্যও বড় অংকের টাকা নেয় শফিউল্লাহ। পরে কেমিক্যালের ব্যবসা করার জন্য আবার অনেক টাকা নেয়। ব্যাংক থেকে এক কোটি টাকারও বেশি নিয়েছে শফিউল্লাহ।
আমার বাবার দেওয়া প্রায় ১৩০ শতক জমি পর্যায়ক্রমে বিক্রি করে আরও প্রায় এক কোটি টাকা দিই তাকে। তাকে টাকা দিতে দিতে আমার ও আমার মায়ের সমস্ত সম্পদই প্রায় শেষ।”
তিনি জানান, তার মায়ের নামে থাকা ব্যাংক এফডিআর ও নিজের নামে থাকা ব্যাংক এফ ডি আর ভেঙ্গে বিভিন্ন সময়ে তার স্বামীকে প্রায় তিন কোটি টাকা দিয়েছেন। এখন সে আরো টাকার জন্য চাপসৃষ্টি করতে থাকে এবং নানাবিধ শারীরিক নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে স্বামীর হাত থেকে বাঁচার জন্য ৯৯৯ ফোন দিয়ে পুলিশ এনে তিনি তার হাত থেকে প্রাণে বাঁচেন। এবং স্বামীকে ডিভোর্স দেন। এ ঘটনায় তার ডির্ভোসী স্বামী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বৃ-দেবস্থান গ্রামের শফিউল্লাহ অরফে উজ্জ্বল এর উপর মামলা করেন। বর্তমানে সে পলাতক রয়েছে।
তিনি বলেন, মামলার পর তার বাবার বাড়ির পরিচিত এক ব্যাক্তি শ্রীমঙ্গল নুরফুডস এর ম্যানেজার মো: সাইফুল ইসলামকে জড়িয়ে ঢাকা ভাটারা থানায় গাড়ি চুরির মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গাড়ি তার মায়ের বাসায় রেখে যায় মামলার বাদীর ভাই তার সদ্য তালাক দেয়া স্বামী শফিউল্লাহ উরফে উজ্জ্বল। যার সিসিটিভির ফুটেজ শ্রীমঙ্গল শহরের একাধিক জায়গায় সংরক্ষিত আছে। মামলার বাদী গাড়ির মালিকও নয়। তাছাড়া যাকে মামলায় জড়িয়ে জেলে পাঠানো হয়েছে সে এ বিষয়ে কোন কিছুই জানে না বলে অভিযোগ করেন তিনি। যে সময়ে ঢাকা থেকে গাড়ি চুরি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে সে সময়ে সে শ্রীমঙ্গলে নুরফুডসের ক্যাশে ম্যানেজারের দায়িত্ব পালন করছিল। যার সিসিটিভির ফুটেজেও সংরক্ষিত আছে। কিন্ত পুলিশের তদন্ত কর্মকর্তা এই ঘটনার সত্যতা যাচাই না করে একজন নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আদালতের প্রতি অনুরোধ করেন এই মিথ্যা মামলা থেকে একজন নিরপরাদ মানুষকে জামিন প্রদান করে এ ঘটনায় প্রকৃত চক্রান্তকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে রেজয়ানা চৌধুরীর মা ফরিদা এফ এ চৌধুরী বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। এই স্বাধীন দেশের পুলিশ তদন্ত না করে কাউকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করবে এটা ভাবতেও পারিনি। তিনি বলেন, মেয়ে ও নাতির দিকে তাকিয়ে একজন মাদকাসিক্তকে কোটি কোটি টাকা দিয়েছি। আমরাকি এর হাত থেকে রক্ষা পেতে পারিনা।

সংবাদ সম্মেলনে উপস্থিত রেজওয়ানা চৌধুরীর ছেলে শেখ মোহাম্মদ সাদমান সালেহিন জিয়ন বলেন, এই গাড়িটি চড়ে তার বাবা মা সহ ঢাকা থেকে শ্রীমঙ্গল এসেছে। বাবাই গাড়িটি তার নানুর বাসায় রেখে গেছে। তাহলে অন্য একজন গাড়িটি কিভাবে চুরি করলো এটা মিথ্যা ঘটনা। এ সময় জিয়ন আরো বলে নেশা করে তার বাবা তার মাকে মারধর করে টাকা চায়। এটা তার ভালো লাগেনা।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার এস আই আসাদ জানান, এ ব্যাপারে রেজওয়ানা চৌধুরীর দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রেকর্ড হয়েছে। মামলার আসামীকে ধরতে তারা ঢাকায়ও অভিযান করে এসেছেন কিন্তু তাদের উপস্থিতি টের পেয়ে মামলার আসামী আগেই পালিয়ে যায়। গাড়িটির ব্যাপারে তিনি বলেন এটা ঢাকা ভাটারা থানার মামলা। ওরা আমাদের কাছে কোন তথ্য চাইলে আমরা গাড়িটির অবস্থানের বিষয়ে সত্যতা বলতে পারবো।

এ ব্যাপারে ঢাকা ভাটারা থানার এস আই হাফিজ জানান, ভাটারা থানায় একটি গাড়ি চুরির মামলা হয়েছে এ মামলায় শ্রীমঙ্গল রেজওয়ানা চৌধুরীর মায়ের বাসার সামনে থেকে শ্রীমঙ্গল থানা পুলিশকে নিয়ে চুরির অভিযোগকৃত গাড়িটি উদ্ধার করেন। এ ঘটনায় মামলার এজহার নামীয় একজন আসামীকেও আটক করা হয়। তবে শ্রীগ্রই ন্যায় বিচার প্রাপ্তির স্বার্থে তদন্ত করে সঠিক প্রতিবেদন জমা দেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office