শিরোনাম
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা পোশাক খাতের সহিংসতায় সীমান্তের ওপার থেকে ইন্ধনের তথ্য রয়েছে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে : ফকির মাহবুব আনাম কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

সাবেক সোভিয়েত-ভুক্ত দেশগুলোতে পশ্চিমা সামরিক স্থাপনা নয়: রাশিয়া

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ০১ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বলেছেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে পশ্চিমারা কোনো সামরিক স্থাপনা তৈরি করতে পারবে না।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী লেভরভ জানিয়েছেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের কিছু দেশ যুক্তরাষ্ট্রের তৈরি পারমাণবিক অস্ত্র নিজ দেশে মজুদ করেছে। ইউক্রেনও যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র নিয়ে একই পথে হাঁটতে যাচ্ছিল। ফলে তাদের আটকাতে এ ব্যবস্থা (বিশেষ সামরিক অভিযান) নিয়েছে রাশিয়া।

১৯৯১ সালের ২৫ ডিসেম্বর ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন।

রাশিয়ার সঙ্গে সোভিয়েত ইউনিয়নে ছিল ইউক্রেন, জর্জিয়া, বেলারুশ, উজবেকিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, মলদোভা, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও লাটভিয়া।

ইউক্রেন সামরিক স্থাপনা বানাচ্ছে ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সখ্য গড়ে তুলে রাশিয়াকে হুমকির মুখে ফেলে দিয়েছে- এ অজুহাতে দেশটিতে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।

এখন ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ এক সামরিক বহর। এই বহরে বিভিন্ন ধরনের মারণাস্ত্র নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারা।

যুক্তরাষ্ট্রসহ অন্য পরাশক্তিগুলোর আশঙ্কা, রাশিয়ার এ বহর শুধুমাত্র রাজধানী কিয়েভ দখলের উদ্দেশে এগিয়ে যাচ্ছে এবং যে কোনো সময় কিয়েভের দখল নিয়ে নিতে পারে তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office