শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শুনে তাজ্জব হবেন আমেরিকা থেকে লোকজন এসেছে টিকা নিতে: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

টিকা নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ছবি: পিআইডি

যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা দেশে টিকা নিতে এসেছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, আপনারা শুনে তাজ্জব হবেন আমেরিকা থেকে কিছু লোকজন বাংলাদেশে এসেছে টিকা নিতে।

মন্ত্রী বলেন, তাদের জিজ্ঞেস করেছিলাম- আপনারা আমেরিকা থেকে দেশে আসছেন কেন? তখন তারা বলেন, আমেরিকায় কত দিন পরে ভ্যাকসিন পাওয়া যাবে, তার ঠিক নেই। এই ফাঁকে আমরা দেশেও আসলাম, ভ্যাকসিনও নিলাম।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে করোনার টিকা নেওয়া শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

টিকা নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকা নেওয়ার পর কোনো ঝামেলা হচ্ছে না। এটা খুব সহজ। দেখেন, আমি গল্প করে যাচ্ছি। খামোখা আপনারা চিন্তায় থাকেন, খুব সহজ। আমি টেরই পাইনি। সহজ, একেবারে টেরই পেলাম না। আমি মানসিকভাবেও প্রস্তুত ছিলাম যে, এটা নিলে অসুবিধে হবে না।

অনেক উন্নত দেশ এখনো টিকা পায়নি উল্লেখ করে ড. মোমেন বলেন, এখন পর্যন্ত মাত্র ৩০ থেকে ৩৫টি দেশে টিকা আছে। উন্নত দেশেও এখনো অনেকে টিকা পায়নি। আমাদের প্রধানমন্ত্রীর দূরদর্শিতার জন্য আমরা পেয়েছি। প্রধানমন্ত্রী চান, প্রত্যেকে যেন টিকা পায়। আমরা এজন্য সবাইকে ভ্যাকসিন দিতে চাই। প্রতিটা লোককে আমরা ভ্যাকসিন দিতে চাই। কারণ প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, একটা লোকও যদি অসুস্থ থাকেন, তাহলে এই রোগ নির্মূল হবে না। আমরা শিগগিরই বাংলাদেশ থেকে করোনা নির্মূল করব।

পররাষ্ট্রমন্ত্রী সারা দেশে টিকা দেওয়ার প্রক্রিয়া চলমান রাখায় স্বাস্থ্যমন্ত্রীসহ টিকাদানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং সবাইকে মাস্ক পরা, হাত ধোয়াসহ করোনা নির্মূলে যত পদ্ধতি রয়েছে সেগুলো অনুসরণ করার পরামর্শ দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office