শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

নৌকা ফুটো হয়ে গেছে, তালি দিয়েও রক্ষা করা যাবে না : রিজভী

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রুহুল কবির রিজভী

‘বিএনপির এখন ডুবে যাওয়ার অবস্থা’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের সমালোচনা করে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের নৌকা এমনিতেই ফুটো হয়ে গেছে। কাঠের তালি দিয়েও এ নৌকা চালাতে পারবেন না। অল্প পানিতে আপনারা হাবুডুবু খাচ্ছেন। আর এ অল্প পানিতে আওয়ামী লীগের পতন হয়ে যাবে।

আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে রিজভী বলেন, দ্রব্যমূল্যেও ঊর্ধ্বগতির কারণে এখন জনগণের দম বন্ধ হওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। মুক্তভাবে শ্বাস নিতে হলে অবৈধ সরকারের যারা সারা দেশকে লুট করছে তাদের ক্ষমতা থেকে সরাতে হবে।

কালীগঞ্জের বর্তুল গ্রামে বিএনপি নেতা মাস্টার হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কাজী সাইয়্যেদুল আলম বাবুল, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান। সম্মেলনে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office