শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

জাতীয় পরিচয়পত্রে কেন ছবি দিতে চান না মহিলা আনজুমানের নারীরা

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ২২ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ৬২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

গতকাল সোমবার ঢাকার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে মহিলা আনজুমানের নারীরা

জাতীয় পরিচয়পত্রে ছবির পরিবর্তে বায়োমেট্রিক বা আঙ্গুলের ছাপ দেয়ার দাবি জানিয়েছেন রাজারবাগ দরবার শরীফের মহিলা আনজুমানের নারীরা।

তাদের আরেকটি দাবি, সরকারী অফিস বা কার্যালয়ে পর্দানশীন মহিলাদের সাথে যোগাযোগ/আদান-প্রদান বা সনাক্তকরণের জন্য মহিলা কর্মকর্তা/কর্মচারির ব্যবস্থা রাখা হোক।

গতকাল সোমবার ঢাকার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে মহিলা আনজুমানের নারীরা তাদের কেন তারা বায়োমেট্রিক পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র চান এবং পরিচয়পত্র না থাকার ফলে কি কি সমস্যায় পড়েন সেগুলো তুলে ধরেন।

ঢাকার রাজারবাগ দরবার শরীফের মহিলা আনজুমান হচ্ছে মহিলাদের জন্য একটি তালিমী মজলিস, যেখানে অনেক মহিলা প্রতিনিয়ত কুরআন শরীফ ও সুন্নাহর তালিম গ্রহণ করে থাকেন।

মহিলা আনজুমান, রাজারবাগ দরবার শরীফের পক্ষে সদস্য শারমিন ইয়াসমিন বিবিসি বাংলাকে বলেন এই মহিলারা প্রত্যেকেই পর্দানশীন, যারা পবিত্র কোরআন-সুন্নাহ অনুসারে পরিপূর্ণ পর্দা করার চেষ্টা করেন।

তিনি বলেন “তারা কোন গায়েরে মাহরামকে চেহারা দেখান না। অথচ রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন কাগজ করার সময় সনাক্ত করার জন্য চেহারা খুলে ছবি তুলতে হয় এবং গায়েরে মাহরাম পুরুষকে তার চেহারা দেখিয়ে নিশ্চিত করতে হয়, এটি তার ছবি। পর্দানশীন হওয়ায় এসব মহিলারা চেহারা খুলে ছবি তুলছেন না বা গায়েরে মাহরাম পুরুষকে চেহারা দেখাচ্ছেন না”।

mahila anjuman (1)

মহিলা আন্জুমানের উপস্থিতি নারীরা।

“এতে তারা জাতীয় পরিচয়পত্রসহ কোন সরকারী কাগজ তৈরী করতে পারছেন না এবং কোন নাগরিক অধিকারও লাভ করতে পারছেন না। পরিস্থিতি বেশি জটিল হয়ে উঠছে বিধবা, তালাকপ্রাপ্তা মহিলা বা প্রবাসীদের স্ত্রীদের জন্য। কারণ সামান্য সহযোগিতার জন্য তারা নিকটস্থ মাহরাম পুরুষকে কাছে পাচ্ছেন না। এমন অবস্থায় সন্তান-সন্ততি নিয়ে জীবন ধারণ তাদের জন্য বেশ জটিল হয়ে উঠেছে”।

বাংলাদেশে সব সরকারি সুযোগ-সুবিধা পেতে জাতীয় পরিচয়পত্র থাকতে হয়। তারা বলছেন, পর্দা করা যেমন তাদের অধিকার তেমনি রাষ্ট্রীয় সব সুযোগসুবিধা পাওয়াও তাদের অধিকার।

এদিকে চলতি মার্চ মাসের ছয় তারিখে ছবি ব্যবহার না করে বিকল্প বায়োমেট্রিক শনাক্তকরণ পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে রুল দিয়েছেন হাইকোর্ট।

এক নারীর রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ রুল দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার বলেন, এই বিষয়ে এখনো পর্যন্ত কোন অগ্রগতি হয় নি।

বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরির ক্ষেত্রে ছবি ছাড়া শুধু আঙ্গুলের ছাপ দিয়ে করা যায় কিনা – এ বিষয়ে জানার জন্য নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র উইং এর মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির বলেন “যেহেতু বিষয়টি আদালতে উঠেছে, এই মুহূর্তে এই বিষয়ে মন্তব্য করা সমীচীন মনে করছি না”।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office