শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক
Advertise with us

শ্রীমঙ্গলে চা বাগানের শ্রমিকদের মাঝে এককালীন নগদ অর্থের চেক বিতরণ

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি:   |   বুধবার, ২৩ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের শ্রমিকদের মাঝে এককালীন নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ মার্চ) সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এককালীন এসব আর্থিক অনুদানের চেক বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি চা বাগানের ৫শ’ ২৭টি শ্রমিক পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে ২৬ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করেন। এছাড়াও কালীঘাট ইউনিয়নের ফুলছড়া, খাইছড়া ও সোনাছড়া চা বাগানের ১৭শ’ ৮৫টি চা শ্রমিক পরিবারের মাঝে ৮৯ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বাকি চা-শ্রমিক পরিবারের মাঝে পর্যায়ক্রমে অনুদানের অর্থ প্রদান করা হবে।

চেক বিতরণ কালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশীদ তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব আহমেদ চৌধুরী, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকরাম খান, ধর্ম বিষয়ক সম্পাদক উপরু মিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, সাংবাদিক মামুন আহমেদ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কোন মানুষকে না খেয়ে থাকতে হয় না। অন্য সরকারের আমলে চা শ্রমিকরা তেমন কিছুই পেত না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চা শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ নানান দাবি পূরণে সক্রিয় ভূমিকা রেখেছে। তাদেরকে স্বাবলম্বী করে তুলতে সরকারের পক্ষ থেকে এককালীন নগদ অর্থ সহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। আগামীতে এসব সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি চা শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে সরকার নানামূখী কর্মসূচি হাতে নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office