শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কিয়েভ থেকে রুশ সেনারা পিছু হটছে: ইউক্রেনের সেনাবাহিনী

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২৮ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চল থেকে রাশিয়ান সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিভিন্ন শহরে এখনো হামলা চালাচ্ছে রাশিয়া। এর মধ্যেই সর্বশেষ পর্যালোচনায় দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ দাবি করেছেন, কিয়েভে লড়াইরত রুশ বাহিনীর দুটি কৌশলগত দল ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং তাদের এখন বেলারুশের দিকে সরিয়ে দেওয়া হচ্ছে।

রাশিয়া থেকে ইউক্রেনে যুদ্ধ করতে যে সেনারা এসেছে, তাদের সবারই উল্লেখযোগ্য মাত্রায় শক্তি কমেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

এদিকে, রাশিয়ার হামলায় এখন পর্যন্ত (২৪ মার্চ) ইউক্রেনের অবকাঠামো ক্ষতির পরিমাণ ৬৩ বিলিয়ন ডলারের (৪৭.৮ বিলিয়ন ইউরো) বেশি। এ তথ্য জানিয়েছে কিয়েভ স্কুল অফ ইকোনমিক্স।

 

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office