শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

সালাম মাহমুদ-এর কবিতা ‘অনন্ত পথে কবির শৈল্পিক বিরচণ’

  |   বুধবার, ৩০ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ৫০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সালাম মাহমুদ-এর কবিতা ‘অনন্ত পথে কবির শৈল্পিক বিরচণ’

কবির মন অনুসন্ধানী এক বিশাল সমুদ্র, হৃদয়ের প্রেম
ভালোবাসা, উদার আকাশকেও হার মানায়, দুঃখ, কষ্ট, যন্ত্রণা
বাসা বেঁধে থাকতে পারে না, কবির সমুদ্র মনে
দুঃখ-কষ্ট-যন্ত্রণা সাঁতার কেটে কেটে বিলীন হয়ে যায়

কবির নরম মনে কষ্ট খুব দ্রুত স্পর্শ করে, কিন্তু গায়েল করার সাধ্য নেই,
কবি এসবের উর্ধ্বে বসবাস করে

কবির চিন্তাজগতের পরিধি অসীম, কঠিনকে সহজ করার
ক্ষমতা বিদ্যমান, পাথরকেও কবি পানিতে রূপান্তর করে
দুঃসাধ্যকে সাধ্যের ভেতরে আনার মন্ত্র জানে

কবি একটু অন্যরকম, তার অন্যরকম ভালোবাসা, সীমিত চাওয়া
সহজ জীবন যাপন, স্বার্থের বাইরে বসবাস, সৃষ্টির নেশায় কবি মত্ত
সৃজনশীল চিন্তায় মগ্ন, কবির ভালোবাসা মৃদুঘ্রাণ ছড়ায় জনমনে
কবি অমলিন, অনন্ত পথে কবির শৈল্পিক বিরচণ

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office