| রবিবার, ০৩ এপ্রিল ২০২২ | প্রিন্ট | ২৫২ বার পঠিত | পড়ুন মিনিটে
সাবিনা আনোয়ার-এর কবিতা ‘অবুঝ তৃষ্ণা’
নির্ঘুম রাত্রিতে
অপেক্ষা বিস্তর
অবুঝ তৃষ্ণা-নেশায় উন্মুখ
ভয়াল স্তব্ধতায় কামনার সংগীত,
অনন্ত বিস্ময়ে
উষ্ণতার খোঁজ
ব্যাকুল বাসনায়-নিদ্রাহীন জেগে থাকা
উদাসীন অন্ধকারে কেবল শূন্যতা।