শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

অনাস্থা ভোট বাতিল, পাকিস্তানের আইন বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৩ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক এমন দাবি তুলেই ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোট বাতিল করে দিয়েছেন পাকিস্তানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম শাহ সুরি। অন্যদিকে ইমরানের আদেশে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভিও বর্তমান সংসদ ভেঙে দিয়েছেন। ৯০ দিনের মধ্যে পাকিস্তানে হবে পার্লামেন্ট নির্বাচন।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন এ বিষয়ে সংবিধান ও আইন বিশেষজ্ঞদের মতামত তুলে ধরেছে তাদের এক প্রতিবেদনে। আইনজীবী আব্দুল মইজ জাফেরি বলেছেন, এটা বলে তারা মিথ্যাটাকে আরও বড় করেছে, সহজ বানিয়েছে। এমনকি তারা সংবিধানকেই ছিড়ে ফেলেছে। তার দাবি, স্পিকার কেবল বিমূর্তভাবেই সংবিধানকে ভুল কাজে লাগাননি। পিটিআই নেতারা চূড়ান্তভাবে সংবিধানের ভুল ব্যবহার, ভুল ব্যাখ্যা ও ভুল উপস্থাপন করেছে নিজেদের স্বার্থে। সবশেষ তিনি শেক্সপিয়ারকে উদ্ধৃত করে বলেছেন, শয়তান নিজের স্বার্থ চরিতার্থ করতেই ধর্ম গ্রন্থ আওড়ালো।

অ্যাডভোকেট সালমান আকরাম রাজা জানিয়েছে, বিরোধীদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনও উপায় নেই। তিনি বলেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে সাংবিধানিক ঘটনায় স্পিকার পুরো অসাংবিধানিক সিদ্ধান্ত নিয়েছেন।’
মিরাজ মইজ বেগ নামের আরেক আইনজীবী টুইটারে বলেছেন, ‘দল হিসেবে আপনি যে কাউকে সমর্থন করতেই পারেন। তবে আজ যা হলো এটা সংবিধানের সার্বভৌমত্ব ও আইনের শাসনের জন্য অন্ধকারতম দিন। সংবিধানের মূল্যবোধ যখন চূর্ণবিচূর্ণ হয়, তখন আমাদের সবকিছুই দুর্বল হয়ে পড়ে। কী দুঃখ ও কলঙ্কজন সমাপ্তি!’

আইনজীবি আসাদ রাহিমও টুইটে বলেছেন, ‘আরও একবার পার্লামেন্টের ভাগ্য সুপ্রিম কোর্টের নির্ধারণ করতে হবে।’

পাকিস্তানের আইনজীবী ও মানবাধিকার কর্মী রিমা ওমেরও টুইটারে বলেছেন, ‘স্পিকারের আদেশ চরমভাবে অসাংবিধানিক। প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দেওয়ার কোনও অধিকারই ইমরান খানের নেই।’

কলামিস্ট শামা জুনেজোও টুইটে বলেছেন, ফাওয়াদ সংবিধানের ভুল ব্যাখা দিয়েছেন। সাথে শামার দাবি, সংবিধানের সাথে বিশ্বাসঘাতকতা করার দায়ে স্পিকার ও ইমরান আইনে দণ্ডিত হবেন।

আরেক আইনজীবী হাসান কামাল ভুট্টো বলেছেন, ‘গণতন্ত্র ও পাকিস্তানের আইনের শাসনের জন্য এটা অন্ধকার দিন।’ সূত্র: ডন

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office