শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

অনিন্দিতা সেন-এর কবিতা ‘হয়তো এটাই ফিরে আসা’

  |   বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ৪১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

অনিন্দিতা সেন-এর কবিতা ‘হয়তো এটাই ফিরে আসা’

এমন করেও ফিরে আসা ভাল
মিহিন রোদে পিঠ সেঁকা ‘শোক পাখি’
উবু হয়ে বসা নদীর কাছে
অপেক্ষার পিছল ঘাট!

এমন করেও ফিরে আসা ভাল
জেগে থাকার সবুজ সংকেতে
আবোলতাবোল কথার আঁকিবুকি
এস এম এসে ছড়ানো রাজপাট!

হয়তো এটাই ফিরে আসা
ফাগুন হাওয়ার মাতাল সমীরণ
শিমুল রঙা পাঁপড়ি বিছোনো পথ
আসবে বলেই আটকে ছিল হাওয়া!

হয়তো এটাই ফিরে আসা
গোপন পিলসুজে টিমটিমে সেই আলো
ডুপিং দারায় ঘন্টা ধ্বনির মত
শিউলি ঝরা কুয়াশা রাগিণী তত!

হয়তো এটাই ফিরে আসা
কেষ্ট শায়রে টুকরো চাঁদের মেলা
পাকদণ্ডী বেয়ে পায়ে পায়ে নামে পথ
শরীর জড়ানো সরীসৃপের খেলা!

এভাবেই যদি ফিরে আসা যেত
জুড়ে গিয়ে বুকের দুকূল
চাঁদের গায়ে চাঁদ লেগে থাকা রাত
বৃক্ষ সহবাসে… পরজীবীর মত!

ফিরে আসা হয় প্রতিক্ষনে ঠিক জানি
গোপন বাতাস চৈত্রের কাছে ঋনী
ফিরল না যারা কথা দিয়েও বাকী রেখে
চলার পথে আমৃত্যু খোঁজখানি!

স্বপ্নেরা ফেরে দুচোখের ভীড় ঠেলে
বুকের ডাঙায় উথলে ওঠা সুখ
এভাবেই ফেরে বনলতা সেন
ঠিক এভাবেই ফিরে আসে নীরা!

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office