শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

কানিজ আকবার =এর কবিতা ‘প্রাপ্তির কলঙ্ক’

  |   বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ২০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কানিজ আকবার =এর কবিতা ‘প্রাপ্তির কলঙ্ক’

বিধ্বংসী বর্বতার কবলে নন্দিনী,
ছেঁড়া আঁচল,
লুণ্ঠিত নারীত্ব,
জঠরে ধারণ করে একটা বিধ্বস্ত স্মৃতি।

সময়ের বহমানতায় বাড়তে থাকে লজ্জা,
পূর্ণতা পায় মানব অবয়ব !
কিন্তু,
লজ্জার ছায়াও উবে যায় একসময় মাতৃত্বের মায়ায়।
সদ্য ফোটা কলির আর্কশনে
ঘৃণার স্তুপে জেগে ওঠে মমতা।

পালাবদলে সভ্যতার কিঞ্চিৎ ফটোসেশানে নন্দিনীর ছবি আঁকে!
জয়গান হয়, নতুন নামকরণে সম্মানিত হয়!
বাস্তবতা ঠিক তার জোয়ারে ভাসিয়ে নিয়ে যায়,
নিয়ে যায় অন্ধকারের গভীর অতলে!

তবুও বেঁচে থাকে জীবন কুৎসিত নজর হজমে
অপ্রাপ্তির বেদনা লয়ে, এভাবেই !

মানবতা যখন পাণ্ডুলিপিতে ঘুমিয়ে
নামহীন জরায়ুর অভিশপ্ত সেই চিহ্নের নিশানা মিটে যায়,
দলিত হয় সমাজের পদতলে!
বাটখারাতে জীবন হারায় মূলবোধ্য
মানুষ হয়ে উঠে না অবয়বের!
তোমরা তাকে কি বলো ?
পাপ, নাকি একটি দেশ স্বাধীনের গৌরবের অংশ?

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office