শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

মাহবুবা ফারুক’র কবিতা ‘গন্তব্য ভুলে যায় যদি কেউ’

  |   রবিবার, ১০ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মাহবুবা ফারুক’র কবিতা ‘গন্তব্য ভুলে যায় যদি কেউ’

সূর্যোদয় দেখে খুশি হয়েছিলাম
কিন্তু সূর্যটা তেতে ওঠার পর আর ভালো লাগছিলো না

কারণ এটা গ্রীষ্মকাল গরমে অস্থির
তার ভাপ উঠছে প্রকৃতিতেও
প্রখর রোদের ঝাঁঝ ভালো লাগার কথা নয় কারো
সবাই ক্লান্ত ঘর্মাক্ত হয়ে পড়েছে অপেক্ষা করছে দুপুর গড়ানোর

একটু শান্ত শীতল বাতাসমাখা বিকেলের জন্যে
সন্ধ্যে নামার জন্য অপেক্ষা করছে সবাই
অপেক্ষার সময়গুলো সহজে যেতে চায়না
দীর্ঘ থেকে দীর্ঘতর মনে হয়

তবুও সময় চলে যায় যেতে হয়
আমার চোখের সামনে সূর্যকে প্রচন্ড পরাক্রমশালী মনে হলেও
সূর্য তার গন্তব্য ভুলে গেলেও সময় ভুলে গেলেও
তার তেজ ফুরোবে হেলে পড়বে বিকেলের আকাশে
তারপর এক সময় সূর্য অস্ত যাবে দিগন্তের ওপারে

সেজন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার প্রয়োজন হয়
সূর্য নিজে জানে কি জানে না সেটা বিষয় নয়
প্রকৃতি জানে যত প্রখর তেজের হোক
সূর্যকে অস্ত যেতেই হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office