শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফকে মনোনয়ন দিলো পিএমএল-এন

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ১০ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) তাদের সভাপতি শাহবাজ শরিফকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছে। রোববার শাহবাজ শরিফ নিজেই প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে তার নাম ঘোষণা দেন। মূলত, ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর পর ওই পদ খালি হয়।

পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার যে সময়সীমা দেয়া হয়েছে তা মেনে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। বিরোধী দলগুলোর পক্ষ থেকে শাহবাজ শরিফকে মনোনয়ন দেয়া হয়েছে। অপরদিকে পিটিআইয়ের পক্ষ থেকে শাহ মেহমুদ কুরেশিকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন দেয়া হয়েছে।

শাহবাজ শরিফকে মনোনয়ন দেয়ার ক্ষেত্রে তাকে সমর্থন করেন পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) শীর্ষ নেতা খাজা আসিফ ও রানা তানভির।

অপরদিকে শাহ মেহমুদ কুরেশিকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন দেয়ার ক্ষেত্রে তাকে সমর্থন করেন পাকিস্তান তেহরিকে ইনসাফের আমির দোগার ও আলি মোহাম্মদ খান।

মনোনয়নপত্র জমা দেয়ার আগে পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ তার টুইটার অ্যাকাউন্টে বলেন, যারা পাকিস্তানের সংবিধান রক্ষার জন্য পাশে দাঁড়িয়েছেন তাদের সকলকে বিশেষ ধন্যবাদ। সূত্র : দ্যা এক্সপ্রেস ট্রিবিউন

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office