শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাণা চ্যাটার্জী’র কবিতা ‘প্রত্যাশা’

  |   মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাণা চ্যাটার্জী’র কবিতা ‘প্রত্যাশা’

তুমি চাইলেও আর ফিরে আসতে পারবে না ,
তা আমার থেকেও খুব ভালো বোঝো….
অতীতের হাসি হুল্লোড় প্রেম ভালোবাসা,
খুনসুটির প্রতুলতা আজ কেবলই
দোষারোপ,চাওয়া পাওয়ার অভিমানে
ঝোপঝাড় আগাছায় জরাজীর্ণ।

খুব পরিচিত সেই চেনা আমিটা আজও
অমল দইওয়ালার অমল হয়ে বৃথা প্রতীক্ষা..!
হয়তো বা ফিরে এলে নতুন ভাবে,তবু
বড্ড ফিকে লাগবে তোমার সান্নিধ্য!
চেনা অবয়বের তুমিতে যেন অন্যের ঘ্রাণ !

পারবো না ফেরাতে অতীত ছন্দশীলতা অলিগলি
সেই অসামান্য অষ্টাদশী তুমিতে মরচের প্রলেপ!
তবু আনমনে কল্পনায় কথা বলে খুশি হই,
তুমি তুমি গন্ধে ম ম করে ওঠে চারিদিক,
তোমার “অগোছালো আমি”তে কড়া নাড়ে
শুদ্ধ প্রেমের প্লাবন,কেবল সেই তুমি-র অপেক্ষা !

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office