শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

কারামুক্ত হলেন বিএনপি নেতা ইশরাক হোসেন

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মঙ্গলবার সন্ধ্যার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ইশরাক হোসেন

জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ইশরাক হোসেন।

এর আগে দুপুরে রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় ইশরাক হোসেনকে জামিন দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন।

ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় মুক্তিতে বাধা নেই। এ কারণে কারা কর্তৃপক্ষ সন্ধায় তাকে মুক্তি দেয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। লিফলেট বিতরণের সময় তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১২ নভেম্বর গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ মতিঝিল থানায় মামলাটি দায়ের করে। ওই মামলায় ইশরাক হোসেনকেও আসামি করা হয়। পরে ইশরাক হোসেন ১৮ নভেম্বর উচ্চ আদালত থেকে জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে গত বছরের ৫ জানুয়ারি জামিন পান তিনি। এরপর ১৮ আগস্ট আদালতে হাজির হন নাই। ওইদিন আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office