বৃহস্পতিবার ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ৮ দফা প্রস্তাব ডিবিএর ইসলামী ব্যাংক নিয়ে অস্থিরতা পুরো ব্যাংক খাতে প্রভাব ফেলতে পারে : মাসরুর আরেফিন বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ প্রণোদনার ঘোষণা প্রধানমন্ত্রীর বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি : বাণিজ্যমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল: ক্রীড়া প্রতিমন্ত্রী ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে বিটিভি : তথ্য প্রতিমন্ত্রী অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) নতুন ঠিকানায় স্থানান্তরিত
Advertise with us

সালাম মাহমুদ-এর কবিতা ‘বৈশাখকে দেখেছি আমি’

  |   বুধবার, ১৩ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ৫৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সালাম মাহমুদ-এর কবিতা ‘বৈশাখকে দেখেছি আমি’

বৈশাখকে দেখেছি আমি
হাত বোলানো মায়ের আদরমাখা হাতে
ফুলের সৌরভ জড়ানো মায়ের প্রতিটি ডাকে ডাকে

বৈশাখকে দেখেছি আমি
ভোরের পাখির কুহুকুহু সুরে
ইলিশ ভাজি পান্তাভাত আর কৃষকের লাঙল কাঁদে

বৈশাখকে দেখেছি আমি
বছরের শুর“তে শুভ হালখাতায়
ব্যবসায়িক ক্রেতা-বিক্রেতার আন্তরিক ভালোবাসায়

বৈশাখকে দেখেছি আমি
বাঙালি রমণীর শাড়ির আঁচলে
শৈল্পিক চেতনায় আমাদের সংস্কৃতি আর গায়কের কণ্ঠে

বৈশাখকে দেখেছি আমি
রমনার বটমূলে ছোট-বড় সকলের
আনন্দমাখা পথচলা আর ফেরিওয়ালার চানাচুর ঘটিগরমে

বৈশাখকে দেখেছি আমি
ধানমন্ডির উষ্ণতাপূর্ণ সেই লেকে
যেখানে প্রেমিকযুগল হাতে-হাত রেখে চলে যায় স্বর্গনগরে

বৈশাখকে দেখেছি আমি
ভালোবাসার বর্ণিল নীল সাগরে
যখন অমিল স্রোতের সাথে, ঢেউয়ে ঢেউয়ে ঝগড়া করে

বৈশাখকে দেখেছি আমি
প্রখর রোদে হঠাৎ ঝড় বৃষ্টিতে
আবহাওয়া বারী বর্ষণ, আর মহাবজ্রপাতে

বৈশাখকে দেখেছি আমি
প্রিয়ার মায়াবী ঠোঁটের দুইকোণে
যেখানে আমায় নিয়ে, হৃদয়জুড়ে স্বপ্ন বুনে

বৈশাখকে দেখেছি আমি
দম্পতির ভালোবাসার স্বর্গকুলে
মায়াবী মুখে গোলাপি হাসিতে, হৃদয়ে হৃদয়ে প্রীতির ঢেউ তুলে

বৈশাখকে দেখেছি আমি
অস্থির অরণ্যে ঝড়ের মালা পরে
ঝংকারে ঝংকারে গান গেয়ে চলছে, বসুন্ধরার স্বপ্নপুরে

বৈশাখকে দেখেছি আমি
বঞ্চিত শিশু-কিশোরের ফুল বিক্রিতে
কাদামাখা গায়ে রাস্তায় অসহায় বৃদ্ধ ভিক্ষুকের চোখে

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office