শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

আল-আকসায় ফের ইসরায়েলি হামলা, আহত ২০

অনলাই ডেস্ক:   |   রবিবার, ১৭ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পুলিশ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। দুইদিন আগে অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি পুলিশ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ১৭০ জনের বেশি আহত হন।

আরব নিউজের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার ভোরে মসজিদ প্রাঙ্গণে অভিযান শুরু করে পুলিশ। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, মসজিদে অবস্থানকারী ফিলিস্তিনিদের সরাতে পুলিশ মসজিদে প্রবেশ করছিল। সে সময় ফিলিস্তিনিরা পুলিশকে বাধা দেয়। একপর্যায়ে ফিলিস্তিনিদের মসজিদের বাইরে বের করে দেয় পুলিশ। তবে বেশ কয়েকজন মসজিদের ভেতরে আশ্রয় নেন।
ফিলিস্তিনি রেডক্রিসেন্ট জানিয়েছে, ১৯ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কিছু ফিলিস্তিনির শরীরে রাবার বুলেটের আঘাত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office