শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

তারাবির নামাজে ভুল ধরা নিয়ে সংঘর্ষ; ২ জন আহত

অনলাই ডেস্ক:   |   সোমবার, ১৮ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পাবনার ভাঙ্গুড়ায় তারাবির নামাজে সুরা তিলাওয়াতে ভুল ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে দুই মুসল্লি আহত হয়েছেন। রবিবার রাত ৯টার দিকে উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত দু’জন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তারাবির নামাজ চলাকালে মসজিদের ঈমাম রহমত উল্লাহ সুরা ইখলাস পড়ার সময়ে সিকান্দার নামে এক ব্যক্তি তার উচ্চারণে ভুল ধরেন। এরপর স্থানীয় সালাম নামে এক ব্যক্তির সঙ্গে মন্তব্যকারী বাগবিতণ্ডায় জড়ান। সেখানে উপস্থিত সিকান্দারের ছেলে ফরহাদ সালামকে মারধর করতে চাইলে উপস্থিত মুসল্লিরা তাদের থামিয়ে দেন।

এরপর পুনরায় নামাজ শুরু হলে ফরহাদ মসজিদ থেকে বের হয়ে তার স্বজনদেরকে ডেকে আনেন। পরে ফরহাদসহ তার স্বজনেরা মসজিদের সামনে এসে বাহির থেকে ভেতরে থাকা সালামকে হুমকি দিতে থাকেন। এ সময় উপস্থিত মুসল্লিরা সালামকে মসজিদের বাইরে যেতে বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফরহাদ ও আক্কাস আলী আহত হন। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে, সংঘর্ষের বিষয়ে জানতে সিকান্দার ও আব্দুস ছালামের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার (ওসি) মুঃ ফয়সাল বিন আহসান বলেন, কেউ এখনো থানায় অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office