| মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ | প্রিন্ট | ৩০৩ বার পঠিত | পড়ুন মিনিটে
মুজাহিদ বুলবুল’র কবিতা ‘বদরি ঈমান’
প্রথম কেবলা তোমার জন্যে
নীরবে দগ্ধ হই
খুঁজি বদরের দীপ্ত চেতনা
বদরি ঈমান কই!
সার্থপরের জীবন যাপন—
বেঁচে থাকা বলে নাকি?
উম্মা বধির, চারদিক ঘিরে
মজলুম ডাকাডাকি।
নাফরমানির জন্য মাবুদ
করো না অসম্মান
জন্মটা হোক সার্থক, করো
শহীদি মৃত্যু দান।